Sachin Tendulkar: ৫০ শে সচিন, জন্মদিনে ফিরে দেখা তাঁর অনন্য রেকর্ড

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  আজ সোমবার সচিন তেন্ডুলকরের ৫০তম জন্মদিন। গোটা একটা প্রজন্ম যাঁকে নিয়ে মাতোয়ারা, যাঁকে অন্ধের মতো অনুসরণ করতেন সমর্থকরা, যিনি আউট হলে টিভি বন্ধ করে দিতেন, সেই সচিনের ৫০তম জন্মদিন। সচিন শুধু ভারতের একজন ক্রিকেটার নন, তিনি একটি আবেগ। আর তাঁর জন্মদিনে বিশ্বজুড়ে বিখ্যাত ব্যক্তিরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

আরও পড়ুনঃ বাংলার বাইরে বাম-কংগ্রেস জোট, হাত শিবিরকে নিঃশর্ত সমর্থন লালঝান্ডার

ক্রিকেটের এই মহামানবের ৫০ তম জন্মদিনে ফিরে দেখা তাঁর অনন্য সব রেকর্ড গুলি।
সবচেয়ে বেশি ম্যাচঃ ২৪ বছরের দীর্ঘ কেরিয়ারে মোট ৬৬৪ টি ম্যাচ খেলেছেন সচিন। বিশ্বের কোনও ক্রিকেটার এত সংখ্যক আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। শুধুমাত্র ২০০ টি টেস্ট ম্যাচই খেলেছেন সচিন। সেই রেকর্ডও কারও নেই। সেইসঙ্গে ৪৬৩ টি একদিনের ম্যাচ এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এখন যাঁরা খেলছেন, তাঁরা কেউ সচিনের ধারেকাছেও নেই।
টানা ম্যাচঃ লাগাতার ২৩৯ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সচিন। ১৯৯০ সালের ২৫ এপ্রিল থেকে ১৯৯৮ সালের ২৪ এপ্রিল পর্যন্ত একটি ম্যাচেও সচিন ছাড়া মাঠে নামেনি ভারত।

3 20
৫০ শে সচিন, জন্মদিনে ফিরে দেখা তাঁর অনন্য রেকর্ড

সর্বাধিক রানঃ ৬৬৪ টি ম্যাচে (৭৮২) মোট ৩৪,৩৫৭ রান করেছেন সচিন। গড় ৪৮.৫২। বল খেলেছেন ৫০,০০০-র বেশি। মোট ১০০ টি শতরান করেছেন। অর্ধশতরানের সংখ্যা ২৬৪। ৩৪ বার শূন্য রানে আউট হয়েছেন।

সর্বাধিক শতরানঃ আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে শতরানেরও ‘শতরান’ করেছেন সচিন। একমাত্র ক্রিকেটার হিসেবে ১০০ টি সেঞ্চুরি করেছেন। যে তালিকায় দুই নম্বরে আছেন বিরাট (৭৫ টি শতরান)।

2 20

ওয়ানডে ও টেস্টে সর্বাধিক শতরানঃ আন্তর্জাতিক ক্রিকেটের সব ফর্ম্যাট মিলিয়ে শতরানের তালিকায় শীর্ষে থাকার পাশাপাশি একদিনের ক্রিকেট এবং টেস্টেও সর্বাধিক সেঞ্চুরির তালিকার প্রথম নামটা হল সচিনের। ৪৬৩ টি একদিনের ম্যাচে (৪৫২) ৪৯ টি শতরান করেছেন। টেস্টে ৫১ টি শতরান করেছেন সচিন।

সর্বাধিক অর্ধশতরানঃ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক অর্ধশতরানের রেকর্ডও সচিনের দখলে আছে। তিনি মোট ২৬৪ টি অর্ধশতরান করেছেন।

এক বছরে সর্বাধিক সেঞ্চুরিঃ ১৯৯৮ সালে ৩৯ টি ম্যাচে ১২ টি শতরান হাঁকিয়েছিলেন সচিন। সঙ্গে আটটি অর্ধশতরান করেছিলেন। মোট করেছিলেন ২,৫৪১ রান। গড় ছিল ৬৮.৬৭। সর্বোচ্চ ১৭৭ রান। এই রেকর্ড এখনও অক্ষত।

সর্বাধিক ম্যান অফ দ্যা সিরিজঃ আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সিরিজ সেরার পুরস্কারের তালিকায় বিরাটের যুগ্মভাবে শীর্ষে আছেন সচিন। মোট ২০ বার সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন তিনি।

সর্বাধিক ম্যান অফ দ্যা ম্যাচঃ ২৪ বছরের কেরিয়ারে ৭৬ বার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সচিন। তাঁর পিছনেই আছেন বিরাট।

৫০ শে সচিন, জন্মদিনে ফিরে দেখা তাঁর অনন্য রেকর্ড

 

1 32
সর্বাধিক চার মারার রেকর্ডঃ প্রায় ২৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৪,০৭৬-র বেশি চার মেরেছেন সচিন। যে তালিকায় সচিন ধারেকাছে নেই কেউ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত