BJP মন্ত্রীর হুঁশিয়ারি, মঙ্গলসূত্রের বিজ্ঞাপন সরিয়ে নিল সব্যসাচী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। ভারতবর্ষের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার এর মধ্যে তার নাম অন্যতম। বলিউড থেকে টলিউড শিল্পপতি থেকে রাজনীতিবিদ প্রায় সবারই পোশাক তৈরি করে ফেলেছেন তিনি। এবার সেই সব্যসাচী মুখোপাধ্যায় কে পরতে হলো বিতর্কে। শুধু বিতর্ক বললে ভুল হবে রাজনৈতিক নেতাদের হুমকির মুখে।

আরও পড়ুনঃ অবশেষে স্বস্তি, সার্জারির পর বাড়ি ফিরলেন স্থিতিশীল রজনীকান্ত

আর তার কারণ তার ডিজাইন করা মঙ্গলসূত্রের বিজ্ঞাপন। মঙ্গলসূত্রের বিজ্ঞাপনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সব্যসাচী। তারপরেই নেটিজেনদের একাংশের তুমুল নিন্দার শিকার হন তিনি । কারণ বিজ্ঞাপনে দেখা যাচ্ছে মহিলা মডেল অন্তর্বাস পড়ে মঙ্গলসূত্র পড়েছেন এবং তার শরীরের বেশ কিছু অংশ রয়েছে খোলামেলা।

BJP মন্ত্রীর হুঁশিয়ারি, মঙ্গলসূত্রের বিজ্ঞাপন সরিয়ে নিল সব্যসাচী

আর এখানেই আপত্তি তুলেছেন সোশ্যাল মিডিয়ায় থাকা নেটিজেনরা এবং বিজেপি মন্ত্রী। আর তা নিয়ে আইনি নোটিস ধরিয়েছেন মন্ত্রী। এই সব ঘটনার পর বিতর্কিত বিজ্ঞাপনটি সরিয়ে নিল সব্যসাচী মুখোপাধ্যায়ের টিম। হিন্দু সংস্কৃতি ও ভাবাবেগে আঘাত আনার অভিযোগে সব্যসাচীকে আইনি নোটিস পাঠান আইনজীবী আশুতোষ জে দুবে।

আইনজীবীর দাবি, সব্যসাচীর এই বিজ্ঞাপনে মঙ্গলসূত্রের মতো পবিত্র গয়নাকে অপমান করা হয়েছে। তাই ১৫ দিনের মধ্যে এই বিজ্ঞাপন সরিয়ে নিতে হবে এবং ক্ষমা চাইতে হবে ডিজাইনারকে। এরপর মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র হুঁশিয়ারি দিয়েছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে বিজ্ঞাপন না সরালে ফল ভাল হবে না।

BJP মন্ত্রীর হুঁশিয়ারি, মঙ্গলসূত্রের বিজ্ঞাপন সরিয়ে নিল সব্যসাচী

সব মেনে নিয়ে অবশেষে সেই বিজ্ঞাপন তুলে নিয়ে এক বিবৃতি দিয়েছেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত