নজরবন্দি ব্যুরোঃ অবশেষে স্বস্তি মিলল ‘থালাইভা’র অনুরাগীদের। খানিকটা স্থিতিশীল রজনীকান্ত। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন দক্ষিণী সুপারস্টার। তবে এখনও বেশ কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাঁকে। শারীরিক কসরত বা শরীরের উপর চাপ পড়বে এমন কোনও কাজে আপাতত যুক্ত থাকতে পারবেন না অভিনেতা।
আরও পড়ুনঃ দীপাবলির পরেই পরিবহন মন্ত্রীর সাথে মিটিং বাস মালিকদের, বাড়তে পারে বাস ভাড়া
দিন কয়েক আগেই অসুস্থ রজনীকান্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অভিনেতার মুখপাত্র রিয়াজ কে আহমেদ সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিলেন, “ওঁর শরীরে কিছু সময় অন্তরই চেকআপ করানো হয়। সেই কারণেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।”
যদিও জানা গিয়েছে কার্ডিও আর্টারি রিভাসকুলারাইজেশন সার্জারি হয়েছে রজনীর। চেন্নাইয়ের কাউভেরি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।৭০ বছরের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তাঁকে কিছুদিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
অবশেষে স্বস্তি, সার্জারির পর বাড়ি ফিরলেন স্থিতিশীল রজনীকান্ত
সেই মতো রবিবার ছাড়া হয় কিংবদন্তি অভিনেতাকে। রবিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেও অনেক বিধিনিষেধ মানতে হবে রজনীকান্তকে। বেশি পরিশ্রমের কাজ আপাতত কয়েকটা দিন তিনি করতে পারবেন না। সুতরাং, শুটিংয়ের কাজও বন্ধ রাখতে হবে। দীপাবলিতে মুক্তি পাচ্ছে রজনীকান্তের নতুন ছবি ‘আন্নাথে’। তার প্রচারেও হয়তো খুব একটা দেখা যাবে না দক্ষিণী সুপারস্টারকে।




