নজরবন্দি ব্যুরো: টলিপাড়ার প্রিয় ‘সাবুদি’ বা ‘সাবু আন্টি’কে এবার রুপোলি পর্দায় ধরা পরতে চলেছে। এই প্রবাদপ্রতীম অভিনেত্রীর জীবনের জানা-অজানা গল্পে৷ তৈরি হচ্ছে সাবিত্রী চট্টোপাধ্যায়র জীবন অবলম্বনে বায়োপিক। আর সেখানেই তার জীবনের কাহিনিই এবার ক্যামেরাবন্দি হতে চলেছে। বাংলা সিরিয়ালের নামী চিত্রনাট্য লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায় লিখছেন সেই বায়োপিকের চিত্রনাট্য।
আরও পড়ুন: বাংলা ছবিতে জিতুর কামাল, এবার ‘অরণ্যের দিনরাত্রি’তে প্রধান চরিত্রে তিনি
সাবিত্রী চট্টোপাধ্যায়ের জীবন অবলম্বনে লেখা ‘সত্যি সাবিত্রী’ কাহিনি বই আকারে প্রকাশিত হয় ২০১৯ সালে ৷ প্রকাশনার ভার নেয় দে’জ পাবলিশিং। সেই ‘সত্যি সাবিত্রী’ই এবার আসতে চলছে পর্দায়। শুরু হয়েছে চিত্রনাট্যের কাজ। ‘সত্যি সাবিত্রী’তে উঠে এসেছে অভিনেত্রীর বর্ণময় অভিনয় জীবন।

নায়িকার কর্মজীবনের মতোই ব্যক্তিগত জীবনও কিন্তু বেশ বর্ণময়। সেই খোঁজ মিলেছে তাঁর আত্মজীবনী ‘সত্যি সাবিত্রী’তে। কিংবদন্তি অভিনেত্রীর জীবন নিয়ে সিনেমা না ওয়েব সিরিজ তৈরি হবে? তা এখনও ঠিক করেননি লীনা গঙ্গোপাধ্যায়। কারণ শৈবাল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলে এখনও চিত্রনাট্য লেখার কাজ করছেন তিনি। তাই সিনেমা করা সঠিক হবে না ওয়েব সিরিজ? তা এখনই ঠিক করা সম্ভব নয়।
বড় পর্দায় আসতে চলেছে সাবিত্রী চ্যাটার্জি বায়োপিক, শুরু হয়েছে চিত্রনাট্যের কাজ

প্রসঙ্গত, লীনা গঙ্গোপাধ্যায়ের একের পর এক বাংলা ধারাবাহিকে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায় । ‘কুসুম দোলা’, ‘বিন্নি ধানের খই’,’ধুলোকণা’-সহ আরও বহু ধারাবাহিকে অভিনয় করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। মঞ্চ থেকে সিনেমায় হল তাঁর বিচরণ। বায়োপিক তৈরির বিষয়ে সাবিত্রী বলেন, ‘জানেন, ‘সত্যি সাবিত্রী’ বই নিয়ে এবার সিনেমা তৈরি হচ্ছে। আমার বায়োপিক তৈরি হচ্ছে। আমার খুব ভালো লাগছে। বেশ আনন্দ হচ্ছে’।



