নজরবন্দি ব্যুরোঃ ছোটপর্দা দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন জিতু কামাল। বড়পর্দায় পা রেখেছিলেন অনিক দত্তের ‘অপরাজিত’-র মাধ্যমে সত্যজিৎ রায়ের ছায়া হয়ে। প্রথম ছবিতেই কিস্তিমাত। এখন শুধু সাফল্যের সিঁড়ি বেয়ে চড়ার পালা জিতু কামালের ।
আরও পড়ুনঃ নেতাজির মূর্তি উন্মোচন, রাজ্য সরকারকে যথাযথভাবে আমন্ত্রণ করা হয়নি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
‘অপরাজিত’র প্রভূত সাফল্যের পর ‘তিতুমীর’ ছবির কাজ শুরু করেছিলেন তিনি। এবার ফের এক নতুন প্রোজেক্ট। এটাও চমকপ্রদ। সুনীল গঙ্গোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘অরণ্যের দিনরাত্রি’ অবলম্বনে ফের ছবি তৈরি হতে চলেছে টলিউডে। ছবির পরিচালনায় থাকছেন অরুণ রায়।

ছবিতে প্রথমবার জুটি বাঁধবেন জিতু কামাল ও সোহিনী সরকার। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কিঞ্জল নন্দ, অর্ণ মুখোপাধ্যায়, অনুষ্কা চক্রবর্তীদের। আনুষ্ঠানিকভাবে সুনীলের জন্মবার্ষিকীতে ছবির ঘোষণা করা হয়। শুটিং শুরু হবে আর কয়েক মাস পরে।

নির্মাতারা আশা করছেন, আগামী বছরের পুজোর আবহে বড়পর্দায় মুক্তি পাবে ‘অরণ্যের দিনরাত্রি’। অপরাজিতর সাফল্যের পর ইন্ডাস্ট্রিতে দর বেড়েছে তাঁর। পরিচালক, প্রযোজকরা দুর্দান্ত সব ছবির প্রস্তাব নিয়ে আসছেন তাঁর কাছে।

বাংলা ছবিতে জিতুর কামাল, এবার ‘অরণ্যের দিনরাত্রি’তে প্রধান চরিত্রে তিনি
সংবাদ মাধ্যমকে আপ্লুত জিতু বলেন, তিনি ভাবছিলেন এস আর এ, এই দুটো শব্দ যেন ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে একে অপরের সঙ্গে। আবারো এমন একটি ছবির সঙ্গে যুক্ত হতে পেরে খুশি জিতু।



