বাংলায় নয়, সুদূর আমেরিকায় স্টেডিয়াম গড়ছে শাহরুখ খানের KKR

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আইপিএলে কলকাতার দলের মালিকানা নেওয়ার পর অনেক গালভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন শাহরুখ খান। রাজ্যে পালাবদলের পর যিনি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডরও হয়েছেন। যদিও কেকেআর বাংলার ক্রিকেট পরিকাঠামোর উন্নয়নে কিছুই না করায় কেকেআরের প্রতি অনেকেই ক্ষুব্ধ।

আরও পড়ুনঃ সম্পত্তি গোপন ও কর ফাঁকি! আড়াই বছরের জেল হল বরিস বেকারের

এমনকী বাংলার ক্রিকেটারদেরও তারা অজ্ঞাত কারণে দলে রাখতে চায় না। এখন কেকেআর শুধুই নামে কলকাতা বা বাংলার দল। এবার শাহরুখ খানের সেই নাইট রাইডার্স বাংলায় নয় স্টেডিয়াম বানাতে চলল আমেরিকায়। ২০২৮ সালের অলিম্পিকে অন্তর্ভূক্তি ঘটতে পারে ক্রিকেটের।

সুদূর আমেরিকায় স্টেডিয়াম গড়ছে শাহরুখ খানের KKR

সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। মেজর লিগ ক্রিকেটের সঙ্গে হাত মিলিয়ে লস অ্যাঞ্জেলসে তৈরি হবে নয়া স্টেডিয়াম। মোট ১৫ একর জমির উপর গড়ে তোলা হবে স্টেডিয়ামটি। কেকেআরের সহ-কর্ণধার শাহরুখ খানের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, “আমাদের আশা আগামী দিনে আমেরিকাতেও জনপ্রিয় হয়ে উঠবে ক্রিকেট।

সুদূর আমেরিকায় স্টেডিয়াম গড়ছে শাহরুখ খানের KKR

আর এই স্টেডিয়াম তৈরির মধ্যে দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে কেকেআরকে বিশ্বের কাছে ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে পারব আমরা।” বিপুল অর্থ খরচ করেই তৈরি হবে এটি। স্টেডিয়ামের ডিজাইনের দায়িত্ব দেওয়া হচ্ছে বিখ্যাত স্থপতি এইচকেএসকে।

সুদূর আমেরিকায় স্টেডিয়াম গড়ছে শাহরুখ খানের KKR

বাংলায় নয়, সুদূর আমেরিকায় স্টেডিয়াম গড়ছে শাহরুখ খানের KKR

স্টেডিয়ামে থাকবে প্রশিক্ষণের অত্যাধুনিক সুযোগ সুবিধা। থাকবে লকার রুম, বিলাশবহুল স্যুইট, সুবিশাল পার্কিং জোন, আন্তর্জাতিক মানের পিচ। ভবিষ্যতে যাতে পুরুষ ও মহিলাদের সব ধরনের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন সম্ভব, সেটাই লক্ষ্য কিং খান ও তাঁর কোম্পানির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত