রাশিয়া থেকে তেল, গ্যাস ও কয়লা আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির পথে আমেরিকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১৫ দিনে পা দিল যুদ্ধ। এখনও রাশিয়া-ইউক্রেন নিয়ে কোনও সমঝোতা তৈরি হল না। তবে তৈরি হওয়ার একটা ইঙ্গিত মিলতে শুরু করেছে। আজ, বৃহস্পতিবার দুই দেশের প্রতিনিধি মুখোমুখি বসে একটা সমাধানসূত্র বের করবেন বলে শোনা গিয়েছে। এই অবস্থায় এবার বাইডেন সরকার রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারির প্রক্রিয়া অনেকটাই এগিয়ে ফেলেছে।

আরও পড়ুনঃ সম্পূর্ণ বিকল চেরনোবিল ও জাপোরিঝঝিয়ার সিস্টেম, উদ্বেগ প্রকাশ জাতিসংঘের

গতকাল আমেরিকার কংগ্রেসের নিম্ন হাউজ অব রিপ্রেজেন্টেটিভএ রাশিয়া থেকে জ্বালানি তেল প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা জারির ছাড়পত্র দেওয়া হয়েছে । প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৪১৪ টি বিপক্ষে ১৭ টি। মার্কিন আইন সভায় এই বিল পাস হওয়ার অর্থ হলো বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলি কে নিয়ে এবার রাশিয়া থেকে জ্বালানি তেল প্রাকৃতিক গ্যাস ও কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারবে আমেরিকা।

রাশিয়া থেকে তেল, গ্যাস ও কয়লা আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির পথে আমেরিকা
রাশিয়া থেকে তেল, গ্যাস ও কয়লা আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির পথে আমেরিকা

উল্লেখ্য, রাশিয়ার তেল এবং প্রাকৃতিক গ্যাসের উপর জার্মানি, ফ্রান্স এর মত পশ্চিম ইউরোপের দেশ গুলি নির্ভরশীল। এবার যদি আমেরিকা এই নিষেধাজ্ঞা জারি করে তবে এই দেশ গুলির উপর পড়তে পারে অর্থনৈতিক নেতিবাচক প্রভাব।

রাশিয়া থেকে তেল, গ্যাস ও কয়লা আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারির পথে আমেরিকা

এই নিষেধাজ্ঞা জারির বিল পাস হওয়ার পরেই রাশিয়া দাবি করেছে তাদের কাছ থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস নেওয়া বন্ধ করলে বিকল্প ব্যবস্থা করতে দেশগুলির প্রায় এক বছরের বেশি সময় লেগে যাবে। ফলে আমেরিকার সাথে যুক্ত অন্যান্য দেশগুলো এবার ভাবতে শুরু করবে যে এই নিষেধাজ্ঞা জারি কতটা বাস্তব সম্মত এবং এর প্রভাব তাদের অর্থনীতিতে কতটা প্রভাব ফেলবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত