টানা ২ ম্যাচে জয়। আইপিএল ২০২৪ দুরন্ত শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে সানরাইজার্সকে হারানোর পর অ্যাওয়ে ম্যাচে আরসিবিকে সহজেই হারিয়েছে নাইটরা। ৭ উইকেটে জয় পেয়েছে কেকেআর। প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন আন্দ্রে রাসেল। তবে আরসিবির বিরুদ্ধে ব্যাটে নামার প্রয়োজনই হয়নি কেকেআরের ক্যারিবিয়ান তারকার।
আরও পড়ুন: সুকান্তর হাত ধরে বাম-তৃণমূল কর্মীদের বিজেপি যোগ, বালুরঘাটে অস্বস্তিতে শাসক শিবির?



তবে আরসিবির বিরুদ্ধে ৫ বড় রেকর্ড তৈরি করেছেন রাসেল। তিনি বল হাটে সফল হয়েছেন এদিনের ম্যাচে। আর তখনই আইপিএলে ২ হাজার রান করার পাশাপাশি তুলে নিয়েছেন ১০০টি উইকেট। এর আগে এই রেকর্ড ছিল একমাত্র রবীন্দ্র জাদেজার দখলে। সিএসকে অলরাউন্ডারের ঝুলিতে রয়েছে ২৭২৪ রান ও ১৫২টি উইকেট।



সেই তালিকায় দ্বিতীয় ক্রিকেটার হিসাবে নাম উঠল রাসেলের। মেগা টুর্নামেন্টে ২৩২৬ রান করার পাশাপাশি ১০০টি রয়েছে তাঁর নামের পাশে। এছারাও আইপিএলের ইতিহাসে প্রথম বিদেশী ক্রিকেটার হিসেবে ২ হাজার রান ও ১০০ উইকেট নেওয়ার মাইলস্টোন ছুঁলেন আন্দ্রে রাসেল। দলের সেরা ম্যাচ উইনারকে মরশুমের শুরু থেকেই ছন্দে পেয়ে খুশি ফ্যানেরা, স্বস্তি কেকেআর শিবিরে।
আইপিএলে রাসেলের নতুন রেকর্ড, দুই ম্যাচ জিতে চাঙ্গা নাইটরা

উল্লেখ্য, ম্যাচে বিরাট কোহলির ৮৩ রানে ভর করে ১৮২ রান তোলে আরসিবি। জবাবে ১৯ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় কেকেআর। ওপেন করতে নেমে সুনীল নারাইন ২২ বলে ৪৭ রান করেন। তাঁর ঝোড়ো ইনিংসে ভর করে শুরুতেই ম্যাচ নিজেদের হাতে নিয়ে নেয় কেকেআর।







