Richa Ghosh: ব্যাটে আসেনি রান, তবুও অনন্য রেকর্ড গড়লেন রিচা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি, শিলিগুড়িঃ করোনার বাড়বাড়ন্তের ফলে একটা সময় প্রশ্নের মুখে পড়েছিল মেয়েদের একদিনের বিশ্বকাপ। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ৪ তারিখ থেকে শুরু হয়েছে বিশ্বকাপ। তবে সকলেরই নজর ছিল ৬ তারিখের আজকের ম্যাচের দিকে। যেখানে মিতালী রাজের ভারতের মুখোমুখি হয়েছিল পাকিস্তান। ফলাফলের কথা বলতে গেলে গতকাল খড়কুটোর মতো উড়ে যায় পাকিস্তান। শুরু থেকেই দুই বঙ্গ তনয়ার দিকে নজর ছিল সকলের।

আরও পড়ুনঃ Netflix: যুদ্ধের জের, রাশিয়ায় বন্ধ হল নেটফ্লিক্স পরিষেবা

গতকাল বল হাতে ঝুলন আগুন ঝরালেও রিচার ব্যাটে আসেনি রান। যা নিয়ে কিছুটা মনখারাপ ছিল বঙ্গের ক্রিকেটপ্রেমীদের। তবে ব্যাটে রান না থাকলেও উইকেট কিপিংয়ে অনন্য নজির গড়েছেন শিলিগুড়ির এই তরুণী। তার ধরা ৫টি অনবদ্য ক্যাচ সহজেই মন জিতে নেয় অনুরাগীদের। সেইসঙ্গে কিছুটা হলেও হতাশা কেটেছে এই ক্রিকেট তারকার।

গতকাল রাতে বাবা মানবেন্দ্র ঘোষ কে ফোনে করে রিচা বলেন,”ব্যাটে এক রান করবার পরে হতাশ ছিলাম,কিন্তুু পরে কিপিং করে সেই হতাশা আমার চলে গেছে।” তিনি আরও বলেন, আমার লক্ষ্য ভাল খেলা সে ব্যাট করেই হোক কিংবা উইকেট কিপিং করে।আমার লক্ষ্য দেশকে জেতানো। গতকাল আমি ভাল ব্যাট করতে পারিনি ঠিকই তবে উইকেট কিপিং করে আমি সন্তুষ্ট।

ব্যাটে আসেনি রান, বিশেষ রেকর্ড রিচার 

IND Vs PAK: Fans Laud Richa Ghosh For Brilliant Glove Work, Gayakwad Shines With Ball
ব্যাটে আসেনি রান, তবুও অনন্য রেকর্ড গড়লেন রিচা

অপরদিকে রিচার খেলায় শিলিগুড়ির সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ।শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের অন্যতম সদস্য ও শিলিগুড়ি ক্রিকেট লাভার্স এর সভাপতি মনোজ ভার্মা বলেন, আমরা আনন্দিত আমাদের মেয়ের পারফর্মেন্সে।আমাদের আশা ও আরো ভালো খেলবে ভারতের হয়ে।আমরা আজকে নয় ভারত যদি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে তবেই একেবারে সব আনন্দ করবো। এখন কিছু করলে খেলার ফোকাস নষ্ট হয়ে যাবে।আমাদের সকলের তরফ থেকে রিচার জন্য শুভকামনা রইল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর