শপথগ্রহণের আগেই বাইরনের বিরুদ্ধে মামলা শাসক দলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সাগরদিঘি উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর এখনও বিধায়ক পদে শপথ নিতে পারেননি, এরই মধ্যে কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করা শুরু করে দিল তৃণমূল। তাঁর বিরুদ্ধে হুমকি ও গালিগালাজের অভিযোগ দায়ের করেছেন সঞ্জয় জৈন নামে সামসেরগঞ্জের এক তৃণমূল নেতা। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ যোগ পেলে তৃণমূলকর্মীদের আবার চাকরি দেব, ফের বেফাঁস মন্তব্য মদনের

তবে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি বাইরন। সঞ্জয়বাবুর অভিযোগ, একটি অচেনা নম্বর থেকে তাঁকে ফোন করেন বাইরন বিশ্বাস। তিনি বাইরনকে শুভেচ্ছা জানান। পালটা বাইরন তাঁকে ও তাঁর পরিবারকে গালাগালি করে ও হুমকি দেয়। সঞ্জয়বাবুর দাবি, সম্ভবত ওর বিরুদ্ধে সাগরদিঘিতে প্রচারে গিয়েছিলাম বলে আমার সঙ্গে এমন করল ও।

19 14

এই ঘটনায় সদ্যনির্বাচিত কংগ্রেস বিধায়ক কে দাবি তুলেছে ঘাসফুল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ঘোষ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর উদ্দেশ্যে ছুড়ে দিয়ে বলেন স্পষ্ট ভাষায় বলতে হবে তিনি কংগ্রেস বিধায়ক এর এই আচরণকে সমর্থন করেন কি না। তিনি আরও বলেন, আজ শপথ থাকলেও অবিলম্বে তাঁকে গ্রেফতার করা উচিত।

21 11

শপথের জন্য বিধানসভায় যাওয়ার পথেই তাকে গ্রেফতার করা হোক। তিনি তৃণমূল নেতাকে অশ্লীল ভাষায় যে কথা বলেছেন তারপরে তিনি এইভাবে ঘুরতে পারেন না। অপর দিকে জেলা কংগ্রেসের তরফে জানানো হয়েছে, হার হজম করতে না পেরে বাইরনকে যে কোনও উপায়ে সায়েস্তা করার নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী।

শপথগ্রহণের আগেই বাইরনের বিরুদ্ধে মামলা শাসক দলের

20 10
শপথগ্রহণের আগেই বাইরনের বিরুদ্ধে মামলা শাসক দলের

নেত্রীর নির্দেশে সেই কাজেই নেমে পড়েছেন জেলা তৃণমূলের নেতারা। বিধায়ক পদে শপথ নেওয়ার আগেই বাইরনের বিরুদ্ধে ভুয়ো মামলা করা শুরু করে দিয়েছেন তাঁরা। তবে এভাবে বাইরন বা কংগ্রেসকে ভাঙা যাবে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত