Madan Mitra: সুযোগ পেলে তৃণমূলকর্মীদের আবার চাকরি দেব, ফের বেফাঁস মন্তব্য মদনের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিকাণ্ডকে ঘিরে উত্তাল গোটা বাংলা। শাসকদলের নেতা থেকে প্রাক্তন মন্ত্রী, জড়িয়েে একাধিক প্রভাবশালীর নাম। সেই আবহেই বিতর্কিত মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের। তাঁর দাবি, সিপিএম কয়েক কোটি বেকার রেখে চলে গিয়েছে।

আরও পড়ুনঃ শ্বেতাকে ২৫ লাখের গাড়ি উপহার অয়নের, আর কী দিয়েছিলো বান্ধবীকে? খুঁজছে ED

তৃণমূলের লোকজন সিপিএম-এর আমলে চাকরি পাননি। তাই আগামী দিনেও পারলে ফের তৃণমূলকর্মীদের চাকরি দেবেন তিনি। মঙ্গলবার রাতে ফেসবুকে লাইভ করেন তৃণমূল বিধায়ক। সেখানে তিনি বলেন,

14

“আমাদের বহু ছেলে সিপিএমের ৩৪ বছরে চাকরি পাননি। কয়েক কোটি বেকার রেখেছে সিপিএম চলে গেছিল। বেকার কি চিরকাল বেকার থাকবে? নিয়ম মেনে তাদের চাকরি দেওয়া হয় সেটা অন্যায় নয়। আমি সুযোগ পেলে তৃণমূল কংগ্রেস কর্মীদের আবারও চাকরি দেব। ২০০২ থেকে ৩৪ বছর ধরে সিপিএম চাকরি দিয়ে এসেছে। দিল্লিতে বিজেপি একতরফা করে যাচ্ছে। আর তৃণমূলের কর্মীরা চাকরি পাবেন না”!

15 14

মদন বাবুর এই মন্তব্য নিয়ে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “মদনবাবুর কথায় উত্তর দেওয়ার কোনও প্রয়োজন নেই। হলফনামা দিয়ে তৃণমূল বলেই দিক না! শিক্ষামন্ত্রী তো আরও খারাপ কথা বলেছেন! বলেছেন, আইনি কোটায় যাঁকে খুশি চাকরি দিতে পারেন।

সুযোগ পেলে তৃণমূলকর্মীদের আবার চাকরি দেব, ফের বেফাঁস মন্তব্য মদনের

13 13
সুযোগ পেলে তৃণমূলকর্মীদের আবার চাকরি দেব, ফের বেফাঁস মন্তব্য মদনের

অর্থাৎ তৃণমূলের হয়ে যাঁরা মিটিং-মিছিল করে, তাঁদের চাকরি দেবেন। চাকরি তো মিলছে টাকা দিয়ে। এখানে নিয়োগের কী আছে! টাকা দিয়ে চাকরি পাওয়া কি নিয়োগ! লাজ-লজ্জা থাকলে মাথা নিচু করে, কাপড়ে মুখ ঢেকে রাখা উচিত ছিল। আসলে দলে ক্ষমতা প্রমাণ করছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন