গ্যাস বুকিং-এর ক্ষেত্রে বদলাচ্ছে নিয়ম, জেনে নিন পদ্ধতি।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : গ্যাস বুকিং-এর ক্ষেত্রে বদলাচ্ছে নিয়ম, ১ নভেম্বর থেকেই বদলাচ্ছে গ্যাস বুকিং-এর নিয়ম। সারাদেশ জুড়ে একটি মাত্র নম্বরেই গ্যাস বুকিং করতে হবে ইন্ডেন গ্রাহকদের। ফলে আগের মতো আর আলাদা আলাদা কোনো নম্বরে গ্যাস বুকিং করা যাবে না। পেট্রোলিয়াম ন্যাচারাল গ্যাস মন্ত্রকের তরফে একটি নিদিষ্ট নম্বর দেওয়া হয়েছে। নম্বরটি হলো ৭৭১৮৯৫৫৫৫৫।

আরও পড়ুনঃ পয়লা নভেম্বর থেকেই মদের দামে বড়সড় পরিবর্তন হতে চলেছে রাজ্যে।

১নভেম্বর থেকে এই নম্বরে ফোন করলে তবেই বুক করা যাবে গ্যাস। গ্রাহকেরা মেসেজ কিংবা ফোনের মধ্যমে গ্যাস বুকিং করতে পারবেন। ফলে এবিষয়ে, পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস মন্ত্রকের তরফে জানানো হয়, ” ৩১ অক্টোবর মধ্যরাত থেকেই এলাকা ভিত্তিক আলাদা আলাদা ফোন নম্বর ব্যবহার করে, গ্যাস বুকিং-এর পদ্ধতি বদল হয়েছে।

১ নভেম্বর থেকে শুধুমাত্র ৭৭১৮৯৫৫৫৫৫ নম্বরেই গ্যাস বুকিং করা যাবে। গোটা দেশের ক্ষেত্রেই এই প্রক্রিয়া কার্যকর”। তবে এই পরিষেবা শুধুমাত্র গ্রাহকদের রেজিস্ট্রার মোবাইলের ক্ষেত্রেই। তবে তার জন্য নির্দিষ্ট প্রদ্ধতি মানতে হবে। ফলে গ্রাহকদের মোবাইল নম্বর ইন্ডেন রেকর্ডে রেজিস্ট্রার থাকলে, গ্রাহকেরা ফোন করা মাত্রই ১৬ ডিজিটের কনজিউমার আইডিটি ভয়েসে বলা হবে।

গ্যাস বুকিং-এর ক্ষেত্রে বদলাচ্ছে নিয়ম, সেই আইডিটি প্রদান করা মাত্রই গ্রাহক কনর্ফমেশন দেওয়ার পরই গ্যাস বুকিং কারা সম্ভব হবে। আর যেসব গ্রাহকদের মোবাইল নম্বর ইন্ডেন রেকর্ডে নেই তাদের ক্ষেত্রে ১৬ ডিজিট কনজিউমার আইডি ব্যবহার করে ওয়ান টাইম রেজিষ্ট্রেশন করতে হবে। তারপরই ফোন নম্বরের সত্যতা যাচাই করার পর তবেই গ্রাহকদের গ্যাস বুকিং-এর অনুমতি দেওয়া হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর