পয়লা নভেম্বর থেকেই মদের দামে বড়সড় পরিবর্তন হতে চলেছে রাজ্যে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পয়লা নভেম্বর থেকেই মদের দামে বড়সড় পরিবর্তন হতে চলেছে রাজ্যে। সুরা প্রেমীদের জন্যে সুখবর? স্বাভাবিক জীবনযাত্রার দিকে একটা করে ধাপ এগিয়ে যাচ্ছে। আজ ১ নভেম্বর সকাল থেকে রাজ্যে মদের দামে বড়সড় পরিবর্তন করা হচ্ছে। কয়েকমাস ধরে বন্ধ বার-রেস্তরাঁ গুলি।

আরও পড়ুনঃ রাম নাম সত্য হ্যায় যাত্রা শুরু হবে! ‘লাভ জেহাদ’ নিয়ে ফের বিতর্কিত মন্তব্য যোগীর।

এর আগে ৪ মে থেকে সরকারি নির্দেশিকা মেনে কিছু মোদের দোকান এবং রেস্তরাঁ খোলার অনুমতি দিয়েছিল নবান্ন। রাজ্য সরকারের কোষাগারের একটি বড় অংশ আসে আবগারি দপ্তর থেকে। ফলত লকডাউনের কারণে রাজ্যের কোষাগারে টান পড়ে। পরবর্তী সময়ে কেন্দ্র সরকার মদের দোকান খোলার অনুমতি দেওয়া, কোষাগারের আর্থিক ঘাটতি মেটানোর জন্য আবগারি শুল্ক ৩০% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয় রাজ্য।

অন্যদিকে বার ও রেস্তরাঁ গুলি খোলার অনুমতি দিলেও সরকারি নির্দেশিকা অনুযায়ী ৫০শতাংশের বেশি ক্রেতাকে এক সাথে প্রবেশ করতে দেওয়া যাবে না। তবে এখনো অনুমতি মেলেনি বারের ডান্স ফ্লোরে প্রবেশের। মান হবে বেশ কিছু নির্দেশিকা। বারের কর্মী ও ক্রেতাদের সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। নিয়ম মেনে স্যানিটাইজ করতে হবে। বার-রেস্তরাঁ কতক্ষণ খোলা থাকবে সেই সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন।

কিন্তু যে সমস্ত এলাকা এখন কন্টেইনমেন্ট জোনের মধ্যে রয়েছে সেখানে এখনই খুলছে কোন বার বা রেস্টুরেন্ট। সূত্রের খবর অনুযায়ী, ৩০ শতাংশ আবগারি শুল্ক বাড়ানো ফলে মদের বিক্রি অনেকাংশে কমে গিয়েছে। এবং মদ বিক্রির পরিমান এতটাই কমে গিয়েছে যা রাজ্যের ইতিহাসে রেকর্ড। করোনা আবহে ৩০ শতাংশ শুল্ক বৃদ্ধি করার পর রাজ্যে মদ বিক্রি কমে গিয়েছে ৪০%! তাই দাম কমানোর কথা ভাবছে সরকার।

পয়লা নভেম্বর থেকেই মদের দামে বড়সড় পরিবর্তন হতে চলেছে রাজ্যে। জানা যাচ্ছে আগামী কালই মদের নতুন দাম ঠিক করা হবে। সূত্রের খবর ২২টি ধাপে রদবদল করা হবে মদের দামে। তবে দাম কতটা কমবে তা জানা যায়নি। যদিও সূত্রের খবর কমার বদলে একাধিক বিদেশী ব্র্যাণ্ডের মদে আরও শুল্ক বসাতে চলেছে রাজ্য সরকার। সেক্ষেত্রে দাম আরও বাড়ার সম্ভাবনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর