নজরবন্দি ব্যুরোঃ রাম নাম সত্য হ্যায় যাত্রা শুরু হবে! ‘লাভ জেহাদ’ নিয়ে ফের বিতর্কিত মন্তব্য যোগীর। ‘লাভ জেহাদ’ নিয়ে আবারও প্রশ্নের মুখে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। শনিবার একটি জনসভায় লাভ জেহাদের নাম তুলে তিনি বলেন, “তোমরা যদি নিজেদের সংশোধন না করো তবে শীঘ্রই তোমাদের রাম নাম সত্য হ্যায় যাত্রা শুরু হবে”। আর তারপরেই এই বক্তব্য ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
আরও পড়ুনঃ বিভিন্ন প্রতিকূলতাকে পার করে সুস্থ হওয়ার পথে ফেলুদা। সুখবর দিল বেলভিউ।
দিন কয়েক আগেই, উত্তর প্রদেশের দুই দলিত তরুণীর ধর্ষণের ঘটনায়, তোলপাড় হয়ে ওঠে গোটা দেশ। এতে প্রশ্নের মুখে পড়তে হয় যোগী আদিত্য নাথের সরকারকে। ফলে আর কিছুমাস পড়েই উত্তরপ্রদেশের আটটি বিধানসভার উপনির্বাচন হবে। আর ঠিক তার আগেই জৌনপুরের এক জনসভায়, ‘লাভ জেহাদ’এর বিরুদ্ধে সমালোচনা করেন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ।
আরও পড়ুনঃ করোনা সুস্থতার হার বাড়ল রাজ্যে; কমল মৃত্যু মিছিলের গতি।
রাম নাম সত্য হ্যায় যাত্রা শুরু হবে! ‘লাভ জেহাদ’ নিয়ে ফের বিতর্কিত মন্তব্য যোগীর। এছাড়াও কিছুদিন আগেই বিবাহে ধর্মান্তরিত করার ব্যাপারে একটি ঐতিহাসিক রায় দেয় এলাহাবাদ হাইকোর্ট। আর আজ এই রায়ের বিষয়ে তিনি বলেন, “এলাহাবাদ কোর্ট বলছে বিবাহের জন্য ধর্মান্তর আবশ্যক নয়। সরকার ‘লাভ জেহাদ’এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর আমরা একটা আইন করবো যারা নিজেদের পরিচয় গোপন রেখে আমাদের বোনেদের সঙ্গে প্রতারণা করবে, আমি তাদের সাবধান করছি”।
এই ‘লাভ জেহাদ’ কথাটি দক্ষিণ পন্থি মানুষ বেশি ব্যাবহার করেন। তাদের মতে, মুসলিম যুবকেরা অনেক সময় হিন্দু তরুণীদের একপ্রকার জোর করেই, ধর্মান্তর করিয়ে তাদের বিবাহ করে। তবে কেন্দ্রের তরফে প্রথম থেকেই ‘লাভ জেহাদ’ এর বিষয়টির কোনো অস্তিত্ব নেই বলেই জানানো হয়েছিলো।



