নজরবন্দি ব্যুরোঃ বিভিন্ন প্রতিকূলতাকে পার করে সুস্থ হওয়ার পথে ফেলুদা। সুখবর দিল বেলভিউ। প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা এখন অনেকটাই ভাল। বিভিন্ন প্রতিকূলতাকে পার করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রবীণ অভিনেতা। চিকিত্সকদের পরিশ্রম কে স্বার্থক করে চিকিত্সায় সাড়া দিলেন কিংবদন্তি অভিনেতা। রেনাল ফাংশানের উন্নতির জন্য ডায়ালিসিস করার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিত্সকরা। ডায়ালিসিস করাও হয় তাঁর।
আরও পড়ুনঃ বাংলায় জোট বদ্ধ কংগ্রেস-CPIM; ছাড়পত্র দিল কেন্দ্রীয় কমিটি।
আজ বেলভিউ হাসপাতাল জানিয়েছে, এখন আর চিন্তার কারন নেই। চিকিৎসায় যথেষ্ট সাড়া দিচ্ছেন ফেলুদা। তাঁর রক্তচাপ স্বাভাবিক রয়েছে। হার্ট ভাল কাজ করছে। কন কার্ডিয়াক সমস্যা দেখা দেয়নি নতুন করে। নেফ্রলজি বিভাগ জানিয়েছে কিডনি কাজ করছে ফলে আর ডায়ালিসিস-এর প্রয়োজন হয়নি। ক্রিয়েটিনিন ের পরিমান নিয়ন্ত্রনে রয়েছে।
বিভিন্ন প্রতিকূলতাকে পার করে সুস্থ হওয়ার পথে ফেলুদা। সুখবর দিল বেলভিউ। চিকিৎসকরা জানিয়েছেন অভিনেতার সামান্য হিমগ্লোবিন কমেছে। তাই তাঁকে রক্ত এবং প্লেটলেট দিতে হয়েছে। সৌমিত্র বাবুর এখন মূল সমস্যা স্নায়ুরোগ নিয়ে। এই স্নায়ু রোগের সাথে লড়াই করার জন্যে মেডিক্যাল বোর্ড গঠন করেছে বেলভিউ কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ৬ অক্টোবর থেকে বেলভিউ হাসপাতালে চিকিত্সাধীন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা আক্রান্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। প্লাজমা থেরাপির পর তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। সেইসঙ্গে চিকিত্সাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু আচমকাই তাঁর শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে।
চিকিত্সকরা জানান, সৌমিত্রর শরীরে সমস্যা বাড়িয়েছে কোভিড এনসেফ্যালোপ্যাথি। তারপর থেকেই তাঁর চেতনা ক্রমশ কমতে শুরু করে। বয়স এবং কো-মর্বিডিটি সৌমিত্রর চিকিত্সার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন চিকিত্সকরা।



