বাংলায় জোট বদ্ধ কংগ্রেস-CPIM; ছাড়পত্র দিল কেন্দ্রীয় কমিটি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় জোট বদ্ধ কংগ্রেস-CPIM; ছাড়পত্র দিল কেন্দ্রীয় কমিটি। কংগ্রেসের সাথে জোট হচ্ছে সিপিআইএমের। আজ সেই অনুমোদন দিল সিপিআইএম কেন্দ্রীয় কমিটি। তবে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন রনকৌশল ঠিক করা হয়েছে। ৩০ এবং ৩১শে অক্টোবর অর্থাৎ আজ এই দুদিন ধরে কেন্দ্রীয় কমিটির বৈঠক ছিল সিপিআইএমের। সেখানেই কংগ্রেসের সাথে সরাসরি জোট করার সিদ্ধান্ত হয়।

আরও পড়ুনঃ করোনা সুস্থতার হার বাড়ল রাজ্যে; কমল মৃত্যু মিছিলের গতি।

আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরল, অসম এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন রয়েছে। এই চারটি রাজ্যের বিধানসভা নির্বাচন কে কেন্দ্র করেই জোট প্রসঙ্গে কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়। সিপিআইএম সদর দফতর একে গোপালন ভবনে। আজ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ধর্মনিরপেক্ষ দলের সাথে জোট সমঝোতায় যেতে আপত্তি নেই সিপিআইএমের।

বাংলায় জোট বদ্ধ কংগ্রেস-CPIM; ছাড়পত্র দিল কেন্দ্রীয় কমিটি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল বিরোধী ধর্মনিরপেক্ষ শক্তি গুলোর সাথে জোট করে লড়বে সিপিআইএম। ঘুরিয়ে বলা হয়েছে কংগ্রেসের সাথে জোট করছে সিপিআইএম। অন্যদিকে কেরলে কংগ্রেসের বিরুদ্ধেই লড়বে সিপিআইএম। সেখানে এলডিএফ হিসেবে নির্বাচনে ঝাপাবে বাম পক্ষ। তামিলনাড়ুর ক্ষেত্রে ডিএমকে-র সাথে জোট করে লড়বে সিপিআইএম। পাশাপাশি অসমে বিজেপির সাথে লড়াইতে কংগ্রেসের সঙ্গ দেবে সিপিআইএম।

উল্লেখ্য, বাংলার ক্ষেত্রে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাথে জোট করে লড়ার জন্যে সিপিআইএম কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরো-র কাছে ধমক খেয়েছিলেন আলিমুদ্দিনের নেতারা। তাই এবার যাতে তেমন অবস্থা না হয় তাই জোটের সিদ্ধান্ত নেওয়ার ছাড়পত্র একেগোপালন ভবনের হাতেই দিয়েছিল সিপিআইএমের বঙ্গ ব্রিগেড। একেগোপালন ভবন আজ কংগ্রেসের সাথে সিপিআইএমের জোট স্বীকৃতি দিয়েই দিল।

প্রসঙ্গত, অধির চৌধুরীর হাতে রাজ্যের ব্যাটন তুলে দেওয়ার সাথে সাথেই কংগ্রেস হাই কমান্ড সিপিআইএমের সাথে জোটের পথ প্রশস্ত করে দিয়েছিল। ইতিমধ্যেই রাজ্যে যৌথ ভাবে একাধিক কর্মসুচী গ্রহন করেছে বাম কংগ্রেস। আর এবার ২১ নির্বাচনে একসাথে লড়ার ছাড়পত্র দিল একেগোপালন ভবন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর