নজরবন্দি ব্যুরোঃ রুক্মিণী মৈত্র এখন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী। তার পরিচয় এখন আর দেবের প্রেমিকা হিসেবে সীমাবদ্ধ নেই। টলি জগতে দেবের হাত ধরে প্রবেশ করলেও একের পর এক ছবিতে অভিনয় করে তিনি প্রমান করেছেন নিজেকে। কালকেই তার নতুন সিনেমা ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’র ট্রেলার মুক্তি পেয়েছে। যেখানে সত্যবতীর ভুমিকায় দেখা গিয়েছে তাকে। এরই মধ্যে ফের আসতে চলেছে নয়া চমক।
আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে উপকূলের জেলায় ভারী বৃষ্টি, বঙ্গে কেমন থাকবে আবহাওয়া


‘নটী বিনোদিনী’, ‘সত্যবতীর’ পর আরও এক ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। পরিচালক রাম কমল মুখোপাধ্যায় ‘নটী বিনোদিনী’ চরিত্রে রুক্মিণীকে বেছে নিয়েছিলেন। এবার ফের তারই পরিচালনায় রুক্মিণীকে দেখা যাবে দ্রৌপদীর বেশে।
রুক্মিণীর কথায় “নটী বিনোদিনীর পর ফের রাম কমলের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে। চরিত্রকে ঠিক করে পর্দায় ফুটিয়ে তোলার জন্য রাম কমল যেভাবে দৃশ্যগুলোকে বুঝিয়ে দেন, তা সত্যি একটা অভিজ্ঞতা। শুধু তাই নয়, রাম কমল শুধুই আমার পরিচালক নন, আমার বন্ধুও। তাই বন্ধুর সঙ্গে কাজ করাটা সব সময় খুবই মজাদার।
সত্যবতীর পর এবার দ্রৌপদী, ফের নয়া চরিত্রে রুক্মিণী



রাম কমল অনেকদিন ধরেই চাইছিলেন দ্রৌপদীকে নিয়ে ছবি করবেন। তবে সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। মহাভারতের দ্রৌপদী চরিত্রটি অসামান্য। প্রচুর শেডস রয়েছে। বিনোদিনীর পর আমার কাছে এটা আরেকটা চ্যালেঞ্জিং চরিত্র।”







