Weather Update: নিম্নচাপের জেরে উপকূলের জেলায় ভারী বৃষ্টি, বঙ্গে কেমন থাকবে আবহাওয়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: উত্তর-পশ্চিম বঙ্গোপাগরে নিম্নচাপের জেরে উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইবে। শনিবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। নিম্নচাপে প্রভাব কি বাংলায় পড়বে! বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি চলছে। আবহাওয়া দফতর বজ্রবিদ্যুতের সতর্কতা দিয়েছে। জেনে নিন রাজ্যে আবহাওয়া কেমন থাকবে!

আরও পড়ুন: সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, তবুও কষ্ট বাড়বে গরমে

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। যদিও একটানা বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবেই ৫-৭ মিনিট বৃষ্টি হবে। গরম থেকে রেহাই নেই। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের জেরে উপকূলের জেলায় ভারী বৃষ্টি, বঙ্গে কেমন থাকবে আবহাওয়া

আগামী শনি রবি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি চলবে। মাসের শেষ কয়দিনে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে বজ্রবিদ্যুতের সতর্কতা জারি করা হয়েছে। মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

নিম্নচাপের জেরে উপকূলের জেলায় ভারী বৃষ্টি, বঙ্গে কেমন থাকবে আবহাওয়া

কলকাতা ও তার আশেপাশের এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুতের সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এটি বর্তমানে পশ্চিম মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

নিম্নচাপের জেরে উপকূলের জেলায় ভারী বৃষ্টি, বঙ্গে কেমন থাকবে আবহাওয়া

নিম্নচাপের জেরে উপকূলের জেলায় ভারী বৃষ্টি, বঙ্গে কেমন থাকবে আবহাওয়া
নিম্নচাপের জেরে উপকূলের জেলায় ভারী বৃষ্টি, বঙ্গে কেমন থাকবে আবহাওয়া

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত