Rukmini Maitra: ‘মহানায়িকা’ হওয়ার স্বপ্নে বুঁদ রুক্মিণী, সেই স্বপ্ন সবার সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এই মুহূর্তে টলিউডের মধ্যে যেই অভিনেত্রীকে সবচেয়ে বেশী পর্দায় দেখা যাচ্ছে তিনি হলেন রুক্মিণী। একের পর এক ছবিতে লাগাতার অভিনয় করে চলেছেন তিনি। কখনও দর্শকদের সামনে হাজির হচ্ছে ‘নটী বিনোদিনী’র ভুমিকায়। কখনও আবার সত্যবতীর ভুমিকায়। তবে এবার তার স্বপ্ন আকাশ ছোঁওয়া। মহানায়িকা হতে চান তিনি।

আরও পড়ুনঃ বক্স অফিসে শাহরুখ খানের ‘পাঠান’ ছবির রেকর্ড ভাঙল সানির ‘গদর ২’

সম্প্রতি তেমনই এক স্বপ্ন দেখলেন অভিনেত্রী। দেখা যাচ্ছে একটি সাদা শুভ্র দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন অভিনেত্রী। পেছনের সাদা দেওয়ালে রয়েছে ৯০ দশকের তাবর তাবর নায়িকাদের ছবি। কালো ফ্রেমে বাঁধানো রয়েছে সুচিত্রা সেন, মধুবালা, নার্গিস আর নূতনের সাদাকালো ছবি। তাদের চারজনের ছবির দিকে একগাল হেসে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তিনি।

rukmini maitra to play draupadi of mahabharata epics directed by ram kamal mukherjee

সেই ছবিই সকলের সাথে ভাগ করে নিলেন তিনি। তবে কি রুক্মিণী তাদের মত হতে চান? সেই ইঙ্গিতই দিচ্ছেন অভিনেত্রী? এমনটাই আভাস পাচ্ছে তার অনুরাগীরা। এই মুহূর্তে রুক্মিণীর হাতে রয়েছে তার আগামী ছবি ‘দ্রৌপদী’র কাজ। মোটের ওপর এর আগে কোন নায়িকাকে এরকম পর পর এত গুলো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায়নি।

‘মহানায়িকা’ হওয়ার স্বপ্নে বুঁদ রুক্মিণী, জানালেন নিজের অনুরাগীদের

images 1 16

পাশাপাশি অভিনেত্রী প্রত্যেকটি চরিত্রটিকেই নিজের সাধ্যমত পর্দায় তুলে ধরার চেষ্টা করছে। প্রথম দিকে বহু দর্শকেরা তার অভিনয় দেখে বহু কথা বললেও। তার দিকে কটাক্ষের ঢেউ বয়ে এলেও। কিছু কিছু দর্শকেরা পাশাপাশি তার অভিনয়ের বহু প্রশংসা করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর