নজরবন্দি ব্যুরোঃ রুদ্রনীল বিয়ে করছেন, খবর ফাঁস করেছেন প্রযোজক রানা সরকার।! তাঁর বক্তব্যের স্বপক্ষে রানা একটি ছোট্ট ভিডিয়ো ক্লিপিং পোস্ট করেছেন ফেসবুকে। সেখানে রুদ্রনীলকে নিজের মুখে বলতে শোনা গিয়েছে, ‘‘বিয়ে করছি সেপ্টেম্বরের মধ্যেই!’’
আরও পড়ুনঃ বন্ধ থাকছে পার্কস্ট্রীট ফ্লাইওভার, শহর কলকাতায় চরম দুর্ভোগ
প্রায়শই রুদ্রনীলকে অনেকেই প্রশ্ন করেন কবে বিয়ে করছেন অভিনেতা। এবার তিনি নিজেই জানালেন সেই খবর। বন্ধু রাণা লিখেছেন, ‘বার্থডে-তে বিগ ব্রেকিং। শুভ জন্মদিন রুডি, বিবাহিত জীবনের আগাম শুভেচ্ছা। তাড়াতাড়ি সুস্থ হযে ওঠো।
একটাই প্রশ্ন কন্যেটি কে? কার ভাগ্যে শিঁকে ছিঁড়ল?’ রাণার পোস্টের কমেন্ট বক্সে রসিকতা করতে দেখা গেছে মিথিলাকে। তিনি লিখেছেন, ‘কোন বছরের সেপ্টেম্বর সেটা বললে একটু প্রিপারেশনটা সেভাবে নিতাম।’ বছর পাঁচেক আগেই বিয়ে করবেন বলে নিজেই ঘোষণা করেছিলেন রুদ্রনীল।
বিয়ে করছেন রুদ্রনীল, কবে? জানালেন অভিনেতা নিজেই
পাত্রী, টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। পরে যদিও সেই প্রেম ভেঙে গিয়েছে। রুদ্রনীল-তনুশ্রীর চার হাত এক হয়নি। আর এবার ফের একবার নিজের বিয়ের কথা বললেন রুদ্র। তাহলে কি সত্যিই বিয়ে করছেন অভিনেতা? সে প্রশ্নের উত্তর অবশ্য তাঁর থেকে পাওয়া যায়নি।



