Rudranil Ghosh: রাজ্য পুলিশের মাদক বিরোধী প্রচারে রুদ্রনীল! শোরগোল শুরু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবান্দি ব্যুরোঃ সম্প্রতি রাজ্য বিজেপিতে ফের যে সাংগঠনিক পরিবর্তন হয়েছে, তাতে রুদ্রনীল ঘোষকে সংস্কৃতি সেলের দায়িত্ব দেওয়া হয়েছে। আর ড্রাগস নিয়ে প্রচার কর্মসূচী করছে রাজ্য পুলিশ। ড্রাগসের পাশাপাশি মাদকচক্র নিয়ে সতর্ক থাকার বার্তা নিয়ে রাজ্য পুলিশের ফেসবুক সাইটে প্রচার কর্মসূচী।

আরও পড়ুনঃ ডিভিশন বেঞ্চে নাস্তানাবুদ পর্ষদ, অনিশ্চিত ৫৮ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ।

সেই কর্মসূচী নিয়ে এবার শোরগোল শুরু। কারণ সেই কর্মসূচীর বিজ্ঞাপনে বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের ছবি ব্যবহার করা হয়েছে। যদিও রুদ্রনীল এ বিষয়ে বলেন, ”আমার থেকে কেউ অনুমতি নেয়নি। আমার এই ডায়লগটা খুব প্রচলিত হয়েছিল।

রাজ্য পুলিশের মাদক বিরোধী প্রচারে রুদ্রনীল! শোরগোল শুরু

সেই কথা মাথায় রেখেই হয়তো রাজ্য পুলিশ এই ডায়লগটি ব্যবহার করেই ছবি দিয়েছে। গণতন্ত্রের উপরে উঠে যদি এটা করা হয়, তাহলে আমিও তাকে স্বাগত জানাই। কিন্তু আমি জানি না যিনি এটা করেছেন, সেই পুলিশ অফিসারকে আবার বদলি করে দেওয়া হবে নাকি। আমার ছবি ব্যবহারে আমার কোন আপত্তি নেই। আমি বিজেপিতে আছি।”

14 14

রাজ্য পুলিশের মাদক বিরোধী প্রচারে রুদ্রনীল! শোরগোল শুরু

15 13

প্রসঙ্গত, একসময় তৃণমূলে থাকলেও বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন রুদ্রনীল ঘোষ। ভবানীপুর থেকে ভোটেও দাঁড়িয়েছিলেন। কিন্তু হেরে যান। যদিও তারপর থেকে একাধিক নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এলেও রুদ্রনীল ঘোষ এখনও বিজেপিতেই থেকে গিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত