নজরবন্দি ব্যুরোঃ এবার বিমানে যাতায়তের ক্ষেত্রে নয়া নিয়ম জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর। বেশ কয়েকটি রাজ্যে যাতায়তের ক্ষেত্রে করোনা টেস্টের রিপোর্ট বাধ্যতামূলক করল রাজ্য। ৭ টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করল রাজ্য।
রাজ্যের তরফে জানানো হয়েছে, ওড়িশা, মণিপুর, নাগাল্যান্ড, পোর্ট ব্লেয়ার, লাদাখ সহ সাতটি রাজ্যে যাতায়তের ক্ষেত্রে লাগবে আরটিপিসিআর টেস্ট। রাজ্যের তরফে জানানো হয়েছে করোনার সংক্রমণ রুখতেই পদক্ষেপ নেওয়া হয়েছে।


উল্লেখ্য গত কয়েকদিন ধরে রাজ্যে করোনার উর্ধ্বমূখী থাকার পর সোমবার এবং মঙ্গলবার তা অনেকটাই কমেছে। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতর কর্তৃক প্রকাশিত বুলেটিন বলছে গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৩০ জন। মৃত্যু হয়েছে ৩৪ জনের। এখন পর্যন্ত কোভিডের ৩ টি ঢেউ মিলিয়ে রাজ্যে প্রাণ হারিয়েছেন ২০ হাজার ১৫৫ জন। রাজ্যের মৃত্যু গড় এখন ১.৫ শতাংশ। পশ্চিমবঙ্গ জুড়ে শেষ ২৪ ঘন্টায় অ্যাক্টিভ কেস কমেছে ২ হাজার ৯১২ টি। এই মুহুর্তে রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৭১১।



নিম্নমুখী করোনার কথা মাথায় রেখে একাধিক জায়গায় বিশেষ ছাড় দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। খুলে দেওয়া হয়েছে জিম। আউটডোর শ্যুটিংয়ে বিশেষ ছাড়। বিয়েবাড়িতে ২০০ জনের উপস্থিতি এবং খোলা আকাশে মেলা করার অনুমোদন দিয়েছে রাজ্য সরকার।
অন্যদিকে বুধবার দেশে করোনা আক্রান্তের হার বেড়েছে ১৮ শতাংশ অবধি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২,৮২,৯৭০ জন। গতকালের তুলনায় আক্রান্তের হার বেড়েছে ১৮ শতাংশ। মোট আক্রান্তের সংখ্যা ৩,৭৯,০১,২৪১।
বিমানে যাতায়তের ক্ষেত্রে নয়া নিয়ম, আরও কড়া রাজ্য

গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৪১ জনের। মোট মৃতের সংখ্যা ৪,৮৭,২০২ জন।বেড়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। দেশে এই মুহুর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৮,৯৬১ জন। গতকালের তুলনায় যা ০.৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত ১ সপ্তাহে দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ লক্ষ। তবে দ্বিতীয় ঢেউয়ের তুলনায় তৃতীয় ঢেউয়ে ঝুঁকি অনেকটাই কম। যদিও সংক্রমণ রুখতে একাধিক রাজ্য এবং শহরগুলিতে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে।







