ইংল্যান্ডের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে খেলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এ ২-১ এগিয়ে গিয়েছে ভারত। গতকাল ব্রিটিশরা ৪৩৪ রানে বিরাট হারের পর ভারতের পিছনে লেগে পড়েছে ইংল্যান্ডের মিডিয়া। গতকাল খেলা শেষে সাংবাদিক সম্মেলন করেন দলের অধিনায়ক রোহিত শর্মা।
আরও পড়ুন: আইপিএলে সর্বকালীন সের দলের অধিনায়ক ধোনি, দলে নেই হিটম্যান



আর সাংবাদিক সম্মেলনে সুযোগ পেয়েই ব্রিটিশ মিডিয়া (British media) অধিনায়ক কে প্রশ্ন করেন আপনারা তো টার্নিং পিচ তৈরি করে ম্যাচ জিতেছেন। এই প্রশ্নে চোটে যান রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি সাফ জানিয়ে দেন “আমরা স্পোর্টিং উইকেটে অনেক ম্যাচ জিতেছি সেটা ভুলে যাবেন না।



আবার আমরা স্পিনিং ট্র্যাকেও দাপট দেখিয়েছি। আসল কথা হল আমরা নিজেদের শক্তির উপর দল গঠন করে মাঠে নামবো এখানে কারো কিছু বলার নেই “। তিনি আরো বলেন, “ঘরের মাঠে নিজেদের পছন্দমত পিচ সবাই তৈরি করে। কারণ কোন দেশ নিজের দেশে ম্যাচ হারতে চাই না।
টার্নিং পিচ তৈরি করে ম্যাচ জিতেছেন, ব্রিটিশ মিডিয়াকে ধুয়ে দিলেন রোহিত

কিন্তু এটা মনে রাখবেন পিচ কেমন হবে টা নিয়ে আমরা একেবারেই নাক গলায় না। এটা আমাদের ভাবনার বিষয় নয়। তাছাড়া রাজকোট ম্যাচ শুরু হওয়া মাত্র দুদিন আগে আমরা এখানে এসেছি, আর দুদিন আগে এসে টার্নার পিচ বানিয়ে দেওয়া যায়? “? ব্রিটিশ সাংবাদিকদের মুখের উপর প্রশ্ন ছুড়ে দেন অধিনায়ক রোহিত।








