নজরবন্দি ব্যুরো: ‘দেশের হয়ে খেলার থেকেও গুরুত্বপূর্ণ আইপিএল? ‘ আইপিএল শেষ হওয়ার মুখে। লীগ স্টেজ শেষ হয়ে এখন শুধু শেষ ধাপ বাকি. তারপরেই টীম ইন্ডিয়া উড়ে যাবে অস্ট্রেলিয়া। শুরু হবে বহু প্রতীক্ষার অস্ট্রেলিয়া সিরিজ. চোটের জন্য আইপিএল এর মাঝপথে বসে গেছেন রোহিত শর্মা। তার ও ঈশান্ত শর্মার ব্যাপারে বলা হচ্ছে নজর রাখা হচ্ছে. ফিট হলেই নিয়ে যাওয়া হবে তাদের. অথচ দল ঘােষণার এক সপ্তাহের মধ্যেই রােহিতকে দেখা গেল নিজের ফ্র্যাঞ্চাইজি দল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন, এবং অধিনায়কত্ব করছেন।
আরও পড়ুনঃ ওটা ‘EVM’ নয় ‘MVM’ মেশিন, ইভিএম নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ রাহুলের।


আর সেটা নিয়েই প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন নির্বাচক প্রধান দিলীপ বেঙ্গসরকার। তাঁর প্রশ্ন,রােহিতের কাছে কি জাতীয় দলের জার্সিতে খেলার থেকেও আইপিএলে খেলাটা বেশি গুরুত্বপূর্ণ? নাকি তাঁর ফিটনেস নিয়ে বাের্ডের ফিজিও কোনও ‘ভুল’ করছেন?গত সপ্তাহের গােড়ার দিকে অস্ট্রেলিয়া সফরের দল ঘােষণার সময় নির্বাচকরা জানিয়েছিলেন, রােহিত এবং ইশান্তেরফিটনেসের উপর নজর রাখা হচ্ছে, ফিট হলে তাঁরা অস্ট্রেলিয়া যাবেন।
কিন্তু দল ঘােষণার কয়েক ঘণ্টার মধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের তরফে হিটম্যানের অনুশীলন করার ভিডিও প্রকাশ করা হয়।তাতে দেখা যায় বেশ সাবলীলভাবেই ব্যাট করছেন মুম্বইয়ের অধিনায়ক। হ্যামস্ট্রিং সমস্যার চিহ্নমাত্র নেই। তারপর থেকেই প্রশ্ন ওঠা শুরু করে, তাহলে কীসের ভিত্তিতে বাদ পড়লেন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন? গতকাল আইপিএলের শেষ লিগ ম্যাচে তাঁকে খেলতে দেখার পর সেই প্রশ্ন আরও জোরালাে হচ্ছে।
‘দেশের হয়ে খেলার থেকেও গুরুত্বপূর্ণ আইপিএল? ‘ সমর্থকরা বলছেন, রােহিত যদি আনফিটই হবেন,তাহলে তাে আইপিএল থেকেই ছিটকে যাওয়ার কথা তাঁর।কিন্তু তিনি তাে দিব্যি খেললেন।আর এখানেই প্রশ্ন দিলীপ বেঙ্গসরকারের। তিনি বলছেন,’উদ্ভট লাগছে, টিম ইন্ডিয়ার সবচেয়ে প্রতিভাবান ব্যাটসম্যান,যাকে কিনা কয়েকদিন আগেই আনফিট ঘােষণা করা হয়েছিল, ফিট না থাকায় যে অস্ট্রেলিয়ার সফরে যেতে পারলেন না, তিনিই এখন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন এবং অধিনায়কত্ব করছেন।


এখন প্রশ্ন হল, আইপিএল কি জাতীয় দলের হয়ে খেলার থেকেও বেশি গুরুত্বপূর্ণ? দেশের হয়ে খেলার থেকেও কি ক্লাবের হয়ে খেলাটা বেশি জরুরি? বাের্ডের এটা নিয়ে পদক্ষেপ করা উচিত। নাকি বাের্ডের ফিজিওই রােহিতের চোট সম্পর্কে সঠিক অনুমান করতে পারেননি? গত সপ্তাহে দল নির্বাচনের সময় রােহিতকে বাদ দেওয়া হলেও, তাঁকে অস্ট্রেলিয়া সফরে খেলাতে বদ্ধপরিকর বিসিসিআই। রবিবারই ফের রােহিতের ফিটনেস পরীক্ষা হয়েছে। আপাতত সেই পরীক্ষার ফলাফলের অপেক্ষায় জাতীয় নির্বাচকরা।







