Rohit Sharma: হ্যামস্ট্রিংয়ে চোট! দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাদ হিট ম্যান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দক্ষিণ আফ্রিকা (South Africa) উড়ে যাওয়ার আগে ভারতীয় দল (Team India) ও রোহিত শর্মার (Rohit Sharma) জন্য খারাপ খবর। হঠাৎ পাওয়া চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দল থেকে বাদ গেলেন ভারতের সহ-অধিনায়ক। ফলে চাপে অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। রবিবার অনুশীলন করার সময় হ্যামস্ট্রিং-এ চোট পেয়েছিলেন ‘হিট ম্যান’।

আরও পড়ুনঃ শ্রীনগরে পুলিশের গাড়িতে জঙ্গি হামলা, মৃত দুই, আহত অনেকে

তার পরিবর্ত নামও ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, রবিবার ঘরের মাঠে প্র্যাকটিস চলাকালীন হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত। মেডিক্যাল টিমের পরামর্শে আপাতত তাঁকে বিশ্রামে থাকতে হবে।

উল্লেখ্য, এই সিরিজে কোহলির ডেপুটি হিসেবে খেলার কথা ছিল রোহিতের। কিন্তু আপাতত দক্ষিণ আফ্রিকা উড়ে যেতে পারছেন না তিনি। তাঁর পরিবর্তে প্রিয়ঙ্ক পাঞ্চালের নাম ঘোষণা করল বোর্ড। রোহিত যে টিম থেকে বাদ পড়তে পারেন, সোমবার সকাল থেকেই এমন গুঞ্জন ছিল।

হ্যামস্ট্রিংয়ে চোট! দক্ষিণ আফ্রিকা সফর থেকে বাদ হিট ম্যান

বোর্ডের এক কর্তা দুপুর নাগাদ বলেছিলেন, ‘হাতে চোট লেগেছে রোহিতের। শুধু তাই নয়, ওর পুরনো হ্যামস্ট্রিংয়ের চোটটাও ফিরে এসেছে আবার। হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে মাঠে ফিরতে অন্তত চার সপ্তাহ সময় লাগে। যে কারণে ওকে টেস্ট সিরিজে পাওয়ার সম্ভাবনা কম। তবে মেডিক্যাল টিম ওকে ফিট করার চেষ্টা করছে।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন