নজরবন্দি ব্যুরোঃ রোহিত শর্মার মুকুটে নতুন পালক। প্রথম ভারতীয় হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০টি ছয়ের মাইলস্টোন ছুঁয়েছেন তিনি। গত কাল রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম ব্যাট করে ২০ ওভারে মাত্র ৯০ রান করে রাজস্থান। এর পর ব্যাট করতে নেমে দুরন্ত সূচনা করেন হিট ম্যান।
আরও পড়ুনঃ আসন্ন সিরিজ নিয়ে ভিডিও আপলোড ফেলুদার, রয়েছে একাধিক চমক



শ্রেয়স গোপালের প্রথম ওভারে পেল্লাই ছয় মেরে ৪০০টি ছয়ের মাইলস্টোন ছুঁয়েছেন রোহিত। বিশ্বের সপ্তম ব্যাটসম্যান হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে এই কীর্তি গড়লেন হিটম্যান। ভারতের হয়ে আন্তর্জাতিক ম্যাচে ১৩৩টি ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে ২২৭টি, চ্যাম্পিয়ন্স লিগে ১৬টির পাশাপাশি অন্যান্য টি-টোয়েন্টি ম্যাচে ১৪টি ছয় মেরেছেন রোহিত।

তার আগে এই কৃতিত্ব রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল (১০৪২), কায়রন পোলার্ড (৭৫৮), আন্দ্রে রাসেল (৫১০), নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম (৪৮৫), অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন (৪৬৭), দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সের (৪৩৪)। উল্লেখ্য কলকাতা নাইট রাইডার্সের সমসংখ্যাক ম্যাচ খেলে ১২ পয়েন্ট সংগ্রহ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিতদের কাছে চিন্তার কারণ খারাপ রান রেট।


হিট ম্যানের মুকুটে নতুন পালক
কেকেআর তাদের শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারালেই আইপিএল থেকে কার্যত ছুটি হয়ে যাবে রোহিতদের। মুম্বাই ইন্ডিয়ান্সকে সেক্ষেত্রে সানরাইজার্সের বিরুদ্ধে শুধু জিতলেই হবে, ভীষণ বড় ব্যবধানেরও প্রয়োজন। রোহিতদের শেষ ম্যাচ ৮ই অক্টোবর। কেকেআর ম্যাচের ফলাফল জেনেই মাঠে নামতে পারবেন মুম্বাই ইন্ডিয়ান্স







