বিধ্বস্ত মুম্বই ইন্ডিয়ান্স, রোহিত-হার্দিক ঝগড়া প্রকাশ্যে, দল ছাড়তে পারেন হিটম্যান!

Mumbai Indians: এবারের মেগাইভেন্টের আগে নেতৃত্বের ব্যাটন রোহিতের হাত থেকে নিয়ে হার্দিকের হাতে তুলে দেওয়া হয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

হারের হ্যাটট্রিকে বিধ্বস্ত মুম্বই ইন্ডিয়ান্স। দলের অন্দরের ছবিটা ভাল নয়। প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ও বর্তমান অধিনায়ক হার্দিক পান্ডিয়ার মধ্যে দূরত্ব বাড়ছে। তাঁদের মধ্যে প্রকাশ্যে ঝগড়া হচ্ছে। হার্দিকের অধিনায়কত্বে খুশি নন রোহিত। পরিস্থিতি এতটাই খারাপ যে রোহিত মুম্বই দল ছাড়তে পারেন।

আরও পড়ুন: ভোটের মুখে স্বস্তিতে আমজনতা, নয়া অর্থবর্ষে কত হল রেপো রেট?

hardik1 1

রোহিতের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স সাফল্যের শীর্ষে পৌঁছেছিল। কিন্তু এবারের মেগাইভেন্টের আগে নেতৃত্বের ব্যাটন রোহিতের হাত থেকে নিয়ে হার্দিকের হাতে তুলে দেওয়া হয়। ভারতের এক প্রথম সারির স্পোর্টস নিউজ চ্যানেলের খবর অনুযায়ী হার্দিকের নেতৃত্ব নিয়ে প্রবল অসন্তুষ্ট রোহিত।

hardik3 1

এবং তার প্রভাব পড়েছে সাজঘরে। খেলার মাঠে ব্যর্থ হচ্ছে মুম্বই। এর মধ্যেই খবর সূর্যকুমার যাদব ফিরছেন মুম্বই ইন্ডিয়ান্স। তিনি ফেরায় মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি আরও বাড়বে বলেই মনে করছে। কিন্তু রোহিত ও হার্দিকের মধ্যে দ্বন্দ্ব কিন্তু রীতিমতো চিন্তার কারণ হয়ে উঠেছে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে।

বিধ্বস্ত মুম্বই ইন্ডিয়ান্স, রোহিত-হার্দিক ঝগড়া প্রকাশ্যে, দল ছাড়তে পারেন হিটম্যান!

hardik2

উল্লেখ্য, এ বারের আইপিএলের নিলামের আগে গুজরাত থেকে হার্দিককে কিনেছে মুম্বই। নিলামের আগে রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করেছে তারা। রোহিত মুম্বইকে পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন