ভোটের মুখে স্বস্তিতে আমজনতা, নয়া অর্থবর্ষে কত হল রেপো রেট?

মুদ্রাস্ফীতির হারেও ব্যাপক স্বস্তি মিলেছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

১লা এপ্রিল থেকে শুরু হয়েছে নয়া অর্থবর্ষ। নয়া অর্থবর্ষে ঋণগ্রহীতার জন্য স্বস্তির খবর শোনালেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। মনেটারি পলিসি কমিটির বৈঠকের পর আজ রেপো রেট নিয়ে বড় ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর। ৬ সদস্যের কমিটিতে ৫-১ ভোটে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

shaktikanta das 1

আরও পড়ুন : ফের চরমে উঠল রাজ্য-রাজ্যপাল সংঘাত, কি হুঁশিয়ারি দিল রাজভবন?

এর ফলে ইএমআইয়ের বোঝা থেকে মুক্তি পেতে পারেন আমজনতা। আরও একবার অপরিবর্তিত রইল রেপো রেট। ২০২৪- ২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে রেপো রেট ৬.৫ শতাংশেই অপরিবর্তিত রাখা হল। প্রতি ত্রৈমাসিকের শুরুতে হয় মনেটারি পলিসির বৈঠক।

shaktikanta das 2

এই নিয়ে পরপর সাতবার অপরিবর্তিত রইল রেপো রেট। আর্থিক স্থিতাবস্থা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শক্তিকান্ত দাস বলেন, চলতি অর্থবর্ষে আনুমানিক জিডিপি বৃদ্ধি ৭ শতাংশই থাকবে বলে মনে করা হচ্ছে। মূল্যবৃদ্ধির হার সেই তুলনায় নিম্নমুখী।

shaktikanta das 3

ভোটের মুখে স্বস্তিতে আমজনতা, নয়া অর্থবর্ষে কত হল রেপো রেট?

এমনকী মুদ্রাস্ফীতির হারেও ব্যাপক স্বস্তি মিলেছে। আগে যেখানে মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৭ শতাংশ, সেটাই এবার কমে হয়েছে ৫.১ শতাংশ। ভোটের মুখে রেপো রেট বাড়াল না রিজার্ভ ব্যাঙ্ক। তবে কমালো না সুদের হারও। সার্বিকভাবে দ্রুত গতিতে এগোচ্ছে দেশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন