নিয়ম ভেঙে ১২ লক্ষ টাকা ফাইন দিতে হল রোহিতকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার রাতে দিল্লির কাছে ৬ উইকেটে হারতে হয়েছে মুম্বইকে। আর তার  উপর এই ম্যাচেই আইপিএলের নিয়ম ভাঙায় মোটা অঙ্কের জরিমানা গুনতে হল রোহিত শর্মাকে। রোহিতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি এদিনের ম্যাচে স্লো ওভার রেট বল করিয়েছেন।

আরও পড়ুনঃ “মানুষের জীবন, নাকি ভোটে জেতা, কোনটা বেশি প্রয়োজনীয়?” করোনাকালে ভোট নিয়ে প্রিয়াঙ্কার প্রশ্নের মুখে মোদী।

অর্থাত্‍ খেলার গতি কমিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তাও আবার ৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিয়েছিলেন ঋষভ পন্থরা। ফল স্বরূপ মুম্বইয়ের অধিনায়ককে শাস্তি দিল আইপিএল কতৃপক্ষ। ১২ লক্ষ টাকার জরিমানা করা হয়েছে তাঁকে।

তবে যেহেতু চলতি মরশুমে এটা রোহিতের প্রথম ভুল, তাই শুধু অর্থ জরিমানা করেই তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে এই আইপিএল এ শুধু রোহিত নন, ের আগে একই টাকা জরিমানা হয়েছিল চেন্নাই এর অধিনায়ক ধোনির।

গত দিনের খেলাতে রোহিতদের  ইনিংসে ধস নামিয়েছিলেন অমিত মিশ্র।  ২৪ রান দিয়ে ৪টি উইকেট তুলে নিয়েছিলেন মিশ্র। যার জন্য  মাত্র ১৩৭ রানেই শেষ হয়ে যায় মুম্বইয়ের ইনিংস। ব্যাট করতে নেমে  শিখর ধাওয়ান, স্টিভ স্মিথদের দুরন্ত ব্যাটিংয়ে ম্যাচ জেতে দিল্লি। ৪ ম্যাচের মধ্যে ২টি তে  হেরে আপাতত লিগ তালিকার ৪ নম্বরে রয়েছে  মুম্বাই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন