“মানুষের জীবন, নাকি ভোটে জেতা, কোনটা বেশি প্রয়োজনীয়?” করোনাকালে ভোট নিয়ে প্রিয়াঙ্কার প্রশ্নের মুখে মোদী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ “মানুষের জীবন, নাকি ভোটে জেতা, কোনটা বেশি প্রয়োজনীয়?” করোনাকালে ভোট নিয়ে প্রিয়াঙ্কার প্রশ্নের মুখে মোদী। একদিকে করোনা আক্রমনে রোজ নতুন নতুন রেকর্ড গড়ছে দেশ। সর্বত্র চলছে মৃত্যুমিছিল। এমন অবস্থায় গনতন্ত্রের উৎসবে মেতে রয়েছে বঙ্গ। যে উৎসবে সামিল হচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রীও। আজ এই নিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর তীব্র আক্রমনের শিকার হলেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুনঃ কিভাবে সামলাবেন করোনা কাল, পরামর্শ দিয়ে মোদীকে চিঠি অনুগামী দিব্যেন্দুর।

এছাড়াও করোনা রোধে কেন্দ্রের ‘অপরিকল্পিত’ পন্থা নিয়েও প্রশ্ন তুলেছে তিনি। দেশের সুপ্রিমোকে তাঁর প্রশ্ন “কীভাবে জীবন বাঁচবে মানুষের সামনে এসে তার হদিশ দিক মোদী।” প্রসঙ্গত নিজের সেকেন্ড ওয়েভে ঝোড়ো ব্যাটিং শুরু করেছে দেশ জুড়ে। প্রতিদিন প্রায় ৩ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন। মৃত্যুও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। দেশ জুড়ে বেড হাসপাতাল থেকে অক্সিজেনের হাহাকার। অন্যদিকে দেশের বিভিন্ন রাজ্যে ভ্যাকসিনের আকাল। এমন অবস্থায় মোদী গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণে রাজ্যগুলিকে জানান লকডাউন শেষ সমাধান। আপাতত ছোট ছোট কণ্টাইনমেন্ট জোন তৈরি করে করোনা প্রতিরোধ করা হোক। মানুষকে আরও সতর্ক হওয়ার কথা বলেন তিনি। আর তাঁর পরামর্শকে উপহাস করে প্রিয়াঙ্কা বলেন “করোনার হু হু করে ছড়াচ্ছে। কিন্তু, প্রধানমন্ত্রী প্রচার সভা করে চলেছেন। সেখানে হাঁসছেন, উপহাস করছেন। এর বদলে মানুষের কাছে এসে কথা বলা প্রয়োজন। জানানো দরকার কীভাবে মানুষের জীবন রক্ষা পাবে”।

এদিকে অক্সিজেনের অপ্রতুলতা নিয়ে সরব বিভিন্ন রাজ্য। সেই প্রসঙ্গ তুলে প্রিয়াঙ্কা বলেন “বিশ্বের মধ্যে অন্যতম বৃহত্‍ অক্সিজেন উত্‍পাদনকারী দেশ ভারত। তাহলে কেন এখানে অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউ মাঝে প্রায় ৭-৮ মাসের ব্যবধান ছিল। দ্বিতীয় ঢেউ যে ভয়াবহ হবে কেন্দ্রীয় সরকারের সেরো সার্ভেতেই তার ইঙ্গিত ছিল। তাও প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়নি। তাই আজ এই অবস্থা। দৈনিক মাত্র দু’হাজার ট্রাকে অক্সিজেন ভারতের নানা প্রান্তে পৌঁছচ্ছে। কিন্তু যেখানে দরকার অনেরক সময়ই সেখানে যাচ্ছে না। বিগত ৬ মাসে ১.১ মিলয়ান রেমডেসিভির বিদেশে রফতানি করা হয়েছে। ফলে এখন ভ্যাকসিন অমিল।” এদিকে করোনার এমন তীব্রতার পরেও নির্বাচনী প্রচার ও সভা চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন “এখনও সভা করছেন, হাসছেন, কটাক্ষ করছেন।

“মানুষের জীবন, নাকি ভোটে জেতা, কোনটা বেশি প্রয়োজনীয়?” করোনাকালে ভোট নিয়ে প্রিয়াঙ্কার প্রশ্নের মুখে মোদী। আর করোনা আক্রান্তদের বেশিরভাগ হাহাকার করছেন। এটা কীভাবে সম্ভব?” এছারাও বেসরকারি ল্যাবে করোনা পরীক্ষার ঢিলেমি ও সার্বিকভাবে কম নমুনা পরীক্ষা নিয়েও সরব প্রিয়াঙ্কা। তাঁর প্রশ্ন, ‘মানুষের জীবন, নাকি ভোটে জেতা, কোনটা প্রধানমন্ত্রীর কাছে বেশি প্রয়োজনীয়?’ প্রিয়াঙ্কার বক্তব্য নিয়ে বিজেপির তরফ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন