কিভাবে সামলাবেন করোনা কাল, পরামর্শ দিয়ে মোদীকে চিঠি অনুগামী দিব্যেন্দুর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিভাবে সামলাবেন করোনা কাল, পরামর্শ দিয়ে মোদীকে চিঠি অনুগামী দিব্যেন্দুর। এর আগে করোনা নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে তিনি চিঠি দিয়েছিলেন বাংলার রাজ্যপালকে। করোনার দ্বিতীয় ঢেউয়ে জেরবার বিশ্ব, আতঙ্কে গোটা দেশ। সুস্থতার হার একটু বাড়তেই ফের নতুন রুপে ফিরে এসেছে করোনা। দ্রুততার সঙ্গে ছড়াচ্ছে সংক্রমণ। সাধারণ মানুষকে বারবার সতর্ক করছে ওয়াকিবহাল মহল থেকে চিকিৎসক মহল।

আর পড়ুনঃ “মৃত্যু ডেকে আনি নিজের ঘরে?” সমাজের কঠিন অসুখে এই প্রশ্ন সামনে রেখে চলে গেলেন শঙ্খ ঘোষ

পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণে না আনলে হাতের বাইরে যাবে বলেও আশঙ্কা করছে সকলে। দেশের একাধিক রাজ্যে এই মুহুর্তে বড়ো সঙ্কট হাসপাতলে বেড এবং অক্সিজেন। কোভিডে আক্রান্ত হয়েও বেড পাচ্ছেন না বহু মানুষ। এর মধ্যেই গবেষণা বলছে এবারের ভাইরাস বায়ু বাহিত। বারবার বলা হছে কড়া সতর্কীকরণের কথা। মাস্ক থেকে স্যানিটাইজার ব্যবহারের কথা জানান দেওয়া হচ্ছে প্রতি মুহুর্তে।

image 2021 04 21 125309

এই পরিস্থিতিতে করোনার বাড়াবাড়ি রুখতে জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যের সাংবিধানিক প্রধান অর্থাৎ রাজ্যপালকে চিঠি দিলেন তৃণমূলের সাংসদ দিব্যেন্দু অধিকারী। এবার “অনুগামী কনিষ্ঠতম তৃনমূলের সাংসদ” হিসেবে করোনা কালের মোকাবিলার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন তিনি। দেশের এই কঠিন পরিস্থিতিতে মোদী যেভাবে সামলাচ্ছেন তার প্রসংশা করেই টিপস দিয়েছেন আর বেশ কিছু ক্ষেত্রে।

কিভাবে সামলাবেন করোনা কাল, পরামর্শ দিয়ে মোদীকে চিঠি অনুগামী দিব্যেন্দুর। দেশে কোভিডের এই দ্বিতীয় ঢেউয়ে যেহারে বেড এবং অক্সিজেনের ঘটতি দেখা যাচ্ছে, তাতে বেড সমস্যা সমাধানের জন্য পরামর্শ দিয়েছেন তিনি। তৃনমূলের এই সাংসদের মতে এই মুহুর্তে বন্ধ সমস্ত স্কুল, কলেজ প্রতিষ্ঠান। সেখানে তৈরি করা যেতে পারে কোভিড বেড। এছাড়া অক্সিজেন সরবরাহের খেত্রেও একাধিক পদক্ষেপ নিতে বলেছেন তিনি।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত