রহস্য বাড়ছে ক্রমাগত! রিয়া কার গাড়ি ব্যবহার করে চলেছেন অনবরত?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রহস্য বাড়ছে ক্রমাগত! রিয়া চক্রবর্তী কার গাড়ি ব্যবহার করে চলেছেন অনবরত? প্রায় গোটা দেশজুড়ে সংবাদের শিরোনামে উঠে আসছেন রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে। ডি আর ডিও গেস্ট অফিসে হাজিরা থেকে শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরের অফিসে হাজিরা, জিজ্ঞাসাবাদের জন্য নির্দিষ্ট জায়গায় হাজির হচ্ছেন ক্যামেরার দিক থেকে মুখ সরিয়ে নিয়ে রিয়া চক্রবর্তী।

আর পড়ুনঃ সুশান্ত মামলায় চাঞ্চল্যকর তথ্য, ড্রাগ র‍্যাকেটে নাম জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক নেতার!

- Advertisement -

ভাই সৌভিক চক্রবর্তীর সাথে ইডি অফিসে হাজির থাকলেও, একাই হাজির হচ্ছেন রিয়া ডি আর ডিও গেস্ট হাউসে।রহস্য এখানেই,রিয়া চক্রবর্তী যে গাড়ি করে মুম্বাইয়ের ডিআর ডিও গেস্ট হাউসে হাজির হচ্ছেন, তা নিজের নয় অভিনেত্রীর।রিপোর্টে স্পষ্ট জানা গেছে ,যে গাড়ি রিয়া চক্রবর্তী ব্যবহার করছেন তা রেজিস্টার করা মিঠুন গোল নামে।

রহস্য বাড়ছে ক্রমাগত! ২০১৪ সালে এই গাড়িটি রেজিস্টার করা হয়েছে মিঠুন গোল নামক এক ব্যক্তির নামে। কিন্তু কেই মিঠুন গোলে, তার সঙ্গে কিসের সম্পর্ক অভিনেত্রীর, এবং কেন অভিনেত্রী মিঠুন গোলের গাড়ি ব্যবহার করছেন? সেই বিষয়ে কোনো স্পষ্ট তথ্য প্রকাশ্যে আসেনি এখনো।ইডি র দফতরে রিয়া যখন জিজ্ঞাসাবাদের জন্য হাজির হন, সেই সময় সন্দীপ সিং এর বাড়ির সামনে তার গাড়িটি পার্ক করা ছিল।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশ করার রিপোর্টে জানা যায়, জিয়া এবং তার ভাই ইডি র জিজ্ঞাসাবাদের জন্য যে গাড়ি ব্যবহার করেছেন সেই টির সাথে সন্দীপ সিং এর গাড়ির মিল রয়েছে। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি সন্দীপ সিং কে আগে থেকেই চিনতেন রিয়া চক্রবর্তী?। যদিও অভিনেত্রী রিয়া চক্রবর্তী স্পষ্ট জানিয়েছেন, সন্দীপ সিং কে চেনেন না তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর