করোনায় কাঁপছে টলিউড, এবার আক্রান্ত ঋতুপর্ণা ও ঋদ্ধি সেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ করোনায় কাঁপছে টলিউড, এবার আক্রান্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। দার্জিলিংয়ে পরিচালক অতনু বসুর ‘অচেনা উত্তম’ শ্যুট করতে গিয়েছিলেন তিনি। শীতের দার্জিলিং উপভোগ করার জন্য পরিবারের সবাইকে স্বামী সঞ্জয় এবং পরিবারের সকলকে নিয়ে গিয়েছিলেন তিনি। ফিরে এসে ঠান্ডা লাগে সকলের।

আরও পড়ুনঃ ঝড়ের বেগে ব্যাট করছে করোনা, ফের আক্রান্ত দমকল মন্ত্রী

পরীক্ষা করে দেখা যায় সঞ্জয় ছাড়া সকলের পরীক্ষার ফল পজিটিভ। আপাতত ঘরবন্দি অভিনেত্রী। উল্লেখ্য, গত বছর মার্চ মাসেও করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। এবার নতুন বছরের শুরুতে ফের তাঁর শরীরে মিলল মারণ ভাইরাসের হদিশ। অন্য দিকে করোনা আক্রান্ত হয়েছেন কৌশিক সেনের পুত্র ঋদ্ধি সেনও।

ফেসবুক পোস্টে জানান, আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। গত কয়েকদিনে যাঁদের সংস্পর্শে এসেছেন, তাঁদের সতর্ক থাকার অনুরোধও জানান অভিনেতা। উল্লেখ্য গত ২৪ ঘণ্টাতেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৮ হাজারের গণ্ডি।

করোনায় কাঁপছে টলিউড, এবার আক্রান্ত ঋতুপর্ণা ও ঋদ্ধি সেন

যার মধ্যে শুধু কলকাতাতেই সংক্রমিত ৭ হাজারের বেশি। ইতিমধ্যেই মারণ করোনায় আক্রান্ত হয়েছেন দেব, পরমব্রত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী-সহ টলিউডের একঝাঁক তারকার শরীরে। সব মিলিয়ে রাজ্যের বিশেষ করে কলকাতার করোনার হাল খুব খারাপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর