দীপক তিজোরির সাথে জুটি বেঁধে ফের হিন্দি ছবিতে ঋতুপর্ণা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আবারও বলি পর্দায় দেখা যাবে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে । ৯০ এর দশকের অভিনেতা দীপক তিজোরীর সঙ্গে জুটি বেঁধে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন অভিনেত্রী। আজ, মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন ছবির বিশ্লেষক তরণ আদর্শ।

আরও পড়ুনঃ ঘোষিত মহিলাদের আইপিএলের সূচি, দেখুন কবে শুরু ম্যাচ

দীপক তিজোরির সাথে জুটি বেঁধে ফের হিন্দি ছবিতে ঋতুপর্ণা

মাঝখানে লম্বা সময় বিরতি, অভিনয় জগতে ফিরছেন দীপক তিজোরী। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন বীণা বক্সী। এই প্রথম নয়, এর আগে অন্তত ৩৩টি হিন্দি ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা । ‘ম্যায়, মেরি পত্নী অর ওয়ো’।

দীপক তিজোরির সাথে জুটি বেঁধে ফের হিন্দি ছবিতে ঋতুপর্ণা

আর এবার প্রথমবারের জন্য দীপক তিজোরির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। এককথায়, ঋতুপর্ণার হাত ধরেই বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন ‘আশিকি’, ‘সড়কে’র মতো সুপারহিট ছবির অভিনেতা দীপক।

দীপক তিজোরির সাথে জুটি বেঁধে ফের হিন্দি ছবিতে ঋতুপর্ণা

দীপক তিজোরির সাথে জুটি বেঁধে ফের হিন্দি ছবিতে ঋতুপর্ণা

অভিনয় থেকে দূরে থাকলেও অবশ্য পরিচালকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এবার তাঁকে দেখা যাবে ঋতুর বিপরীতে। ‘ইতর’ ছবির মোশন পিকচারও প্রকাশ্যে এনেছেন ফিল্ম ক্রিটিক। প্রথম ঝলক দেখে বলে দেওয়াই যায়, এটি একটি পরিণত প্রেমকাহিনি। শীঘ্রই মুক্তি পাবে ছবির ট্রেলার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর