নজরবন্দি ব্যুরোঃ ছয় মাস আগে দল ছেড়েছেন আলিপুর দুয়ারের বিজেপি নেতা ভাস্কর দে। অথচ ছয় মাস পরে তাঁকেই জেলার সহ-সভাপতি করেছে। এবিষয়ে রাজ্য বিজেপির সাংগঠনিক সভাপতি অমিতাভ চক্রবর্তী এবং অমিত মালব্যের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপি থেকে সাময়িক বহিষ্কৃত নেতা রিতেশ তিওয়ারি। দলত্যাগের ছয় মাস পরেও জেলা বিজেপির সাংগঠনিক পদ দেওয়া হল কেন? প্রশ্ন তুলে সরব হয়েছেন বিজেপি নেতা।
ট্যুইটারে রিতেশ তিওয়ারি লেখেন, “ভার্চুয়াল চক্রবর্তী ও টুইটার মালব্যর বঙ্গ বিজেপি অসাধারণ। যে ভাস্কর দে ছ’মাস আগে দল ছেড়েছিলেন তাঁকেই আবার আলিপুরদুয়ার জেলা কমিটিতে সহ-সভাপতি হিসাবে রাখা হয়েছে”।
Virtual Chakraborty and Twitter Malviya’s @BJP4Bengal amazing.
One Bhaskar Dey said he has left @BJP4India 6 month back though he has inducted as Vice President in newly announced #AlipurduarBJP District committee.
Shame…..https://t.co/7LnRPmeyrhhttps://t.co/IYoBpS2WsD
সদ্য প্রকাশিত
বৃশ্চিক রাশির আজকের রাশিফল – ২০ জুন ২০২৬, শনিবার
তুলা রাশির আজকের রাশিফল – ২০ জুন ২০২৬, শনিবার— Ritesh Tiwari (@IamRiteshTiwari) January 26, 2022
প্রসঙ্গত, জুন মাসেই বিজেপি ছেড়েছেন ভাস্কর দে। সদ্য আলিপুরদুয়ারের জেলা সাংগঠনিক পদে রদবদল করা হলে সহ-সভাপতি পদটি পান তিনি। তাতে দলের ওপর ক্ষোভ উগরে দেন ভাস্কর। ফেসবুক লাইভে এসে ভাস্করের বক্তব্য ছিল তিনি ছয় মাস আগে দল ছাড়ার পরেও কেন তাঁকে জেলা সহ-সভাপতি পদে রাখার হল? দলের একাধিক বিষয় নিয়ে সরব হন তিনি।
দলত্যাগের ছয় মাস পরেও জেলা বিজেপির সাংগঠনিক পদ, অমিত, আমিতাভকে খোঁচা

কিছুদিন আগেই সাময়িক সময়ের জন্য রিতেশ তিওয়ারি এবং জয়প্রকাশ মজুমদারকে দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করেছে বিজেপি। তার পরেই দলের বিরুদ্ধে সরব হন রিতেশ। তাঁর নিশানায় ছিলেন অমিতাভ চক্রবর্তী এবং অমিত মালব্য। এদিনেও ট্যুইট করে দুই বিজেপি নেতাকে নিশানায় রাখলেন বিজেপির ‘বহিষ্কৃত’ নেতা।



