১০০ জন দুঃস্থ নাগরিকের টিকাদানের ব্যবস্থা করে ফের মানুষের মন জয় করলেন ঋতাভরী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নিজের কর্মকান্ড দিয়ে আবারও সকলের মন জয় করলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। মানুষের পাশে থেকে তাদের জন্য কিছু করতে চাইলে ইচ্ছা থাকা দরকার, তা আবার প্রমাণ করলেন ঋতাভরী। শনিবার বন্ধু রাহুল দাশগুপ্তকে সঙ্গে নিয়ে অভিনেত্রী শহরের এক বেসরকারি হাসপাতালে তার এলাকার ১০০ দুঃস্থ প্রবীণ নাগরিকের কোভিড টিকাদানের ব্যবস্থা করলেন।সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে , রাহুল ও ঋতাভরী নিজেরা দাঁড়িয়ে থেকে আয়োজনের তদারকি করেছেন।

আরও পড়ুনঃ ভোট আবহেই BJP প্রার্থীর সাথে সাক্ষাৎ! ফের জল্পনা তুঙ্গে সৌরভকে নিয়ে

এবং হাসপাতালে ভিড় করে আছেন ১০০ জন প্রবীণ নাগরিক়। তাদের সকলকেই খুব যত্ন সহকারে টিকা দেওয়া হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, “দত্তবাদ বসতি থেকে ১০০ জন প্রবীণ নাগরিকদের কোভিডের টিকাকরণ করানোর জন্য আমি এবং আমার প্রিয় বন্ধু রাহুল অঙ্গীকার নিয়েছিলাম।” এর সাথেই আইএলএস হাসপাতাল ও শতরূপা সান্যালের কাছেও কৃতজ্ঞতা স্বীকার করেছেন ঋতাভরী।

ঋতাভরী একজন অভিনেত্রী, টলিউডে যেমন তিনি খ্যাতি অর্জন করেছেন, তেমনি বলিউডেও নিজের পরিচিতি বানিয়েছেন। অভিনয়ের পাশাপাশি এনজিওর সাথে যুক্ত তিনি। বিশেষভাবে সক্ষম বাচ্চা,পথশিশু ও অনাথ বাচ্চাদের জন্য কাজ করেন এই তারকা। এছাড়াও নারী সচেতনতার জন্যও নানান কাজ করেন তিনি। গত বছরই শহরের একাধিক পাবলিক লেডিজ টয়লেটে স্যানিটারি ন্যাপকিন রাখার কাজ শুরু করেন অভিনেত্রী।

করোনা পরিস্থিতির মধ্যেও ৮০টির‌ও বেশি পাবলিক লেডিজ টয়লেটে ভেন্ডিং মেশিন বসানোর কাজ করেছেন তিনি। কিছুদিন আগেই, ”আইডিয়াল স্কুল ফর দ্যা ডিফের” বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে দেখা করে এসেছেন ঋতাভরী চক্রবর্তী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন