পারিশ্রমিক বাড়ল রিঙ্কুর, এক ধাক্কায় তিনি হলেন কোটিপতি

Rinku Singh: প্রায় দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে তরুণ ক্রিকেটারের মাইনে। রিঙ্কু এ বারের আইপিএল থেকে বেতন পাবেন ১ কোটি টাকা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কেকেআরের সমর্থকদের নয়নের মণি রিঙ্কু সিং। মিচেল স্টার্ক, শ্রেয়স আইয়ার, গৌতম গম্ভীররা থাকা সত্ত্বেও তাঁকে নিয়েই যত মাতামাতি। গতবছর থেকে পারফরমেন্সও নজরকাড়া। কিন্তু সেই অনুযায়ী পারিশ্রমিক পেতেন না রিঙ্কু।

আরও পড়ুন: বিধ্বস্ত মুম্বই ইন্ডিয়ান্স, রোহিত-হার্দিক ঝগড়া প্রকাশ্যে, দল ছাড়তে পারেন হিটম্যান!

rinku1

আইপিএলের গত মরসুমে রিঙ্কুর একাধিক অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সরব হয়েছিলেন। কেন কেকেআর তারকা রিঙ্কু সিংয়ের আইপিএল বেতন বাড়ছে না? এই নিয়ে জোর চর্চাও হয়েছিল। এবার তাঁর বেতন বাড়িয়ে দিল বোর্ড।

rinku3

প্রায় দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে তরুণ ক্রিকেটারের মাইনে। রিঙ্কু এ বারের আইপিএল থেকে বেতন পাবেন ১ কোটি টাকা। আসলে বিসিসিআই কয়েকজন ভারতীয় ক্রিকেটারের আইপিএল বেতন বাড়িয়েছে। অবশ্য তাতে শুধু রিঙ্কু সিংই নন, রয়েছেন আরও কয়েকজন ক্রিকেটার।

পারিশ্রমিক বাড়ল রিঙ্কুর, এক ধাক্কায় তিনি হলেন কোটিপতি

rinku2

তাঁরা হলেন — রজত পাতিদার, সাই সুদর্শন ও জীতেশ শর্মা। এদের বেতন ছিল ২০ লক্ষ টাকা এবার তাঁরা পাবেন ৫০ লক্ষ টাকা। রিঙ্কু পূর্বে বেতন ছিল ৫৫ লক্ষ টাকা। যা এখন বেড়ে পৌঁছে গিয়েছে ১ কোটিতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর