যাদবপুরে সুজনের বিরুদ্ধে পদ্ম প্রার্থী হবেন রিঙ্কু!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যাদবপুরে সুজনের বিরুদ্ধে পদ্ম প্রার্থী রিঙ্কু! এভাবেই নাকি কাঁটা দিয়ে কাঁটা তোলার ছক কষেছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার্তা দিয়েছিলেন বামেদের দলে আনার। গেরুয়া শিবির কাজ শুরু করল সেই বার্তা মেনেই। কলকাতা পুরসভার ১০২ নম্বর ওয়ার্ডের সিপিআইএম কাউন্সিলর তথা বর্তমান ওয়ার্ড কো-অর্ডিনেটর রিংকু নস্কর মঙ্গলবার হাতে তুলে নিয়েছেন বিজেপির দলিয় পতাকা।

আরও পড়ুনঃ দ্রুত শিক্ষক নিয়োগে অনলাইন কাউন্সেলিং, উচ্চ পর্যায়ের কমিটি গঠন রাজ্যের।

বিহার নির্বাচনের ফলাফল সামনে আসার পর মনোবল অনেকটাই বৃদ্ধি পেয়েছে বাম নেতৃত্বের। একুশের বিধানসভায় বঙ্গে বাম কংগ্রেস জোটের টার্গেট বিজেপি ও তৃণমূল। এমন সময়ে ২ বারের কাউন্সিলর রিংকু নস্কর বাম শিবির ছেড়ে যোগ দিলেন গেরুয়া শিবিরে। যদিও রিঙ্কু নস্কর যে বিজেপি তে যোগ দেবেন সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত ছিলেন বাম নেতারা। কারন প্রাক্তন নকশাল নেতা তথা বর্তমান বিজেপি নেতা মানস মুখোপাধ্যায় তাঁর স্বামী! গতকাল, দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগদানের পর তিনি বলেন, “রাজ্যের মানুষ এখন বিজেপিকে চাইছে। এবং আমিও আদর্শগত ভাবে বিজেপিকে সমর্থন জানাচ্ছি। পাশাপাশি রিঙ্কু জানিয়েদেন সিপিআইএম দলের নেতৃত্বের ওপর তাঁর কোন আস্থা নেই।”

যাদবপুরে সুজনের বিরুদ্ধে পদ্ম প্রার্থী রিঙ্কু! বিজেপি সূত্রে খবর রিঙ্কু নস্কর যে শুধু বিজেপি আদর্শের টানে বা সিপিআইএম নেতৃত্বের ওপর ভরসা রাখতে না পেরে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন তা নয়। রিঙ্কুর সাথে টিকিট রফা হয়েছে বিজেপি-র! নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপি নেতা জানিয়েছেন যাদবপুর থেকে পদ্ম প্রতিকে লড়বেন রিঙ্কু নস্কর। বিজেপি নেতৃত্ব রিঙ্কুর যাদবপুর থেকে প্রার্থী হওয়ার প্রস্তাবে সম্মত হওয়ার পরেই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন তিনি।

অন্যদিকে আলিমুদ্দিন সূত্রে খবর সিপিআইএম নেত্রী দল ছাড়ায় তেমন কোন ক্ষতি দেখছে না সিপিআইএম! সূত্রের দাবি সিপিআইএম চাইছে যারা দলে থেকেও অন্য দলে যাওয়ার ভাবনা মাথায় রাখেন তাঁদের দলে না থাকাই ভাল। এই নেতা-নেত্রীরা দলে থাকলে আখেরে ক্ষতি! সিপিআইএম সূত্রে খবর, রিঙ্কুর বিরুদ্ধে বেশ কয়েকবার দলবিরোধী কাজের অভিযোগ উঠেছে। তাঁকে সতর্কও করা হয়েছিল।

বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, রিঙ্কু নস্কর দলবদল করার পরেই তাকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকবার দলবিরোধী কাজের অভিযোগ উঠেছে। দলের পক্ষ থেকে তাকে সতর্কও করা হয়েছিল। জানা গেছে, সম্প্রতি দলীয় কর্মসূচিতে দেখা যাচ্ছিলনা রিঙ্কু নস্করকে। শেষপর্যন্ত আজ বিজেপিতে যোগদান করেন তিনি। এবং এরপরই করার তাঁকে বহিষ্কার করা হয় দল থেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত