বিধানসভা ভোটে লড়তে চান দিলীপ-পত্নী, বিজেপি দপ্তরে জীবনপঞ্জি জমা রিঙ্কুর

বিধানসভা ভোটের আগে বিজেপির সল্টলেক দপ্তরে জীবনপঞ্জি জমা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। তিনটি আসনে লড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী হতে ইচ্ছুকদের ভিড় বাড়ছে বিভিন্ন রাজনৈতিক দলে। সেই তালিকায় এবার নতুন নাম—দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদার। বিজেপির সল্টলেক দপ্তরে নিজের জীবনপঞ্জি জমা দিয়ে তিনি জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চান।

সূত্রের খবর, গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় বিজেপির সল্টলেকের দপ্তরে গিয়ে একজন দলের দায়িত্বপ্রাপ্ত কর্মীর হাতে জীবনপঞ্জি তুলে দেন রিঙ্কু। সেখানে তিনি তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে—মেদিনীপুর শহর, বীজপুর এবং নিউটাউন।

জমা দেওয়া জীবনপঞ্জিতে নিজের রাজনৈতিক ও সামাজিক কাজের বিবরণও তুলে ধরেছেন তিনি। সেখানে উল্লেখ করেছেন, তৃণমূল স্তর থেকে সংগঠনের কাজে যুক্ত থাকার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা নিয়েছেন।

এই প্রসঙ্গে Rinku Majumdar বলেন, “আমি মিসেস ঘোষ হয়েছি মাত্র কয়েক মাস। কিন্তু ২০১৩ সাল থেকে নিউটাউনে থাকি এবং দলের কাজ করে আসছি। জীবনে নানা ব্যক্তিগত ঝড় গেছে—বিয়ে, ছেলের মৃত্যু—তবু মানুষের জন্য কাজ করার পরিকল্পনাই ছিল। সাংগঠনিক দায়িত্বও পালন করেছি। অনেকেই সিভি জমা দিচ্ছেন, আমারও একটা রাজনৈতিক পরিচয় আছে। আমি লড়তে চাই, জিততে চাই।”

সূত্রের দাবি, রিঙ্কুর এই পদক্ষেপ সম্পর্কে অবগত রয়েছেন Dilip Ghosh নিজেও।

উল্লেখ্য, আসন্ন বিধানসভা ভোটের আগে বিজেপির দপ্তরে বহু আগ্রহী প্রার্থী নিজেদের জীবনপঞ্জি জমা দিচ্ছেন। একই ভাবে তৃণমূলের দপ্তরেও বসানো হয়েছে জীবনপঞ্জি জমা দেওয়ার বাক্স। এই আবহে দিলীপ-পত্নীর প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর