করোনা নিয়ে ভুয়ো খবরে বিরক্ত ঋদ্ধিমান, জানালেন আসল ঘটনা কি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শুক্রবারই সোশ্যাল মিডিয়ায় বড়সড় অনুরোধ করলেন বাংলা তথা ভারতের তারকা ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। করোনা আক্রান্ত হওয়ার পরে এখনো কোয়ারেন্টাইনে রয়েছেন জাতীয় দলের তারকা উইকেট রক্ষক। তারপরেই তিনি জানালেন, তিনি নতুন জোড়া রিপোর্টে পজিটিভ এবং নেগেটিভ দুই-ই এসেছে তাঁর।

আরও পড়ুনঃ দশ নয় কুড়ি দলের টি ২০ বিশ্বকাপের ভাবনা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের।

‘প্রত্যেকের কাছে আমার অনুরোধ পুরোটা না জেনে ভুয়ো তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন।’ এই খবরের পরে স্বামীর পাশে দাঁড়ান ঋদ্ধির স্ত্রী রোমি সাহা। তাঁরা দুজনেই জানিয়েদেন ভুল খবর পরিবেশন করবেননা। তাঁরা গোটা বিষয় থেকে পর্দা তোলেন। তাঁরা জানান, ভারতীয় উইকেটরক্ষকের কোয়ারেন্টিন পর্ব এখনও শেষ হয়নি।

যেহেতু আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন তাই বর্তমানে তিনি কোয়ারেন্টিনেই রয়েছেন। আর রেগুলার চেকআপের মধ্যেই রয়েছেন। তাই তাঁকে মাঝে মাঝেই করোনা পরীক্ষা করাতে হয়। এই সময় তাঁর রিপোর্ট যদি পজিটিভ আসে তাতে কিছু এসে যায়না।

কারণ এই সময় তিনি কতটা সুস্থ হচ্ছেন তাঁর জন্য তাঁকে টেস্ট করাতে হবেই। যদি তাঁর কোয়ারেন্টিন পর্ব শেষ হয়ে যাওয়ার পরেও করোনা রিপোর্ট পজিটিভ আসে তখন তাঁকে নিয়ে প্রশ্ন উঠতে পারে। কিন্তু এমুহূর্তে তাঁকে নিয়ে ওঠা প্রশ্ন অবান্তর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর