নজরবন্দি ব্যুরোঃ দশ নয় কুড়ি দলের টি ২০ বিশ্বকাপের ভাবনা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের। করোনার কারনে গতবার স্থগিত থাকে ক্রিকেটের টি ২০ বিশ্বকাপ। এবছরের শেষে ভারতেই বসতে চলেছে সেই টি ২০ বিশ্বকাপের আসর। তবে দেশের উদ্বিগ্ন করোনা পরিস্থিতিতে ইতিমধ্যেই বিশ্বকাপ আয়োজন নিয়ে কালো মেঘ জমতে শুরু করেছে।
আরও পড়ুনঃ কেন্দ্রের নির্দেশ মেনেই রাজ্যে এবার ১২ সপ্তাহ পর কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ।
এদিকে বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই নয়া পরিকল্পনা শুরু করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৮ অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি এবং বিশ্বের অন্যান্য দেশগুলিতে ক্রিকেটের প্রসারের জন্য আগামিদিনে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর চিন্তাভাবনা করছে বলে সূত্রের খবর। তাই তারা ২০১৪ সাল থেকে মোট ২০ দলের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করেছে। এক ক্রিকেট রিপোর্টে জানা যাচ্ছে গোটা বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা ও প্রসারের জন্য এই পরিকল্পনা করেছে আইসিসি। টেস্ট ও ওয়ান ডের তুলনায় অনেক দ্রুত শেষ হয় টি ২০।
বিশ্ব জুড়ে এই ফরম্যাটের জনপ্রিয়তাও অনেক বেশী। তাই টি ২০ র মাধ্যমেই ক্রিকেটকে গোটা বিশ্বে পৌঁছে দিতে চাইছে তারা। তাই ২৪ সালের বিশ্বকাপে সুযোগ পেতে পারে মোট ২০ টি দল। এই প্রসঙ্গে ওই রিপোর্টে বলা হয়েছে, “বিশ্বে ক্রিকেটকে জনপ্রিয় করে তুলতে টি-টোয়েন্টি ফরম্যাটই উপযুক্ত। এর আগেও বিশ্বকাপে দলসংখ্যা বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যে মহিলাদের টুর্নামেন্টে দলসংখ্যা বাড়ানোর ব্যাপারে সবুজ সংকেতও দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।” এদিকে ২০২৮ সালে অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির পক্ষে ইতিমধ্যে সওয়াল করেছে বিসিসিআই।
দশ নয় কুড়ি দলের টি ২০ বিশ্বকাপের ভাবনা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের। পাশাপাশি ছাড়পত্র পেলে ভারতের পুরুষ এবং মহিলা ক্রিকেট দল যে তাতে অংশ নেবে, সেকথাও আগেই জানিয়ে দিয়েছে বোর্ড। তবে আপাতত বোর্ডের সবথেকে বড় চ্যালেঞ্জ টি ২০ বিশ্বকাপ আয়োজন। করোনার থাবায় মাঝপথে বন্ধ হয়েছে আইপিএল। তাই টি ২০ বিশ্বকাপ নিয়ে কোনরকম ঝুঁকি নিতে চাইছে না সৌরভের নেতৃত্বাধীন বোর্ড।



