কেন্দ্রের নির্দেশ মেনেই রাজ্যে এবার ১২ সপ্তাহ পর কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রের নির্দেশ মেনেই রাজ্যে এবার ১২ সপ্তাহ পর কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ। প্রথমে ছিল ৪ থেকে ৬ সপ্তাহ। তার পর তা বেড়ে হল ৬ থেকে ৮ সপ্তাহ। গতকালই টীকাকরন নিয়ে কেন্দ্রের ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ সুপারিশ করে কোভিশিল্ডের কার্যকারিতা বাড়াতে প্রথম ডোজের ১২ থেকে ১৬ সপ্তাহ পর দেওয়া হোক দ্বিতীয় ডোজ। তবে কোভ্যাকসিনের ক্ষেত্রে এখনও তেমন কোন সুপারিশ দেয়নি তারা।

আরও পড়ুনঃ চরমে সংঘাত, অযোগ্যতার কারণে রাজ্যপালের অপসারণের দাবি রাজ্যের।

- Advertisement -

পরামর্শ মেনে নিয়ে ভ্যাকসিনের ডোজের মধ্যে ফারাক বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করেছে কেন্দ্রীয় সরকার। আর সেই নয়া নির্দেশিকা এবার আগামীকাল থেকে বলবত হতে চলেছে রাজ্যের সমস্ত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে। এ দিনই এসএসকেএম হাসপাতালে যাঁরা টিকা নিতে গিয়েছিলেন, তাঁদেরকেও জানিয়ে দেওয়া হয়, ৪২ থেকে ৫৬ দিন আগে যাঁরা কোভিশিল্ড-এর প্রথম ডোজ যাঁরা পেয়েছেন, তাঁদের এ দিনই শেষ বার ভ্যাকসিন দেওয়া হবে। আগামিকাল, শনিবার থেকে অন্তত ১২ সপ্তাহ না কাটলে কোভিশিল্ড ভ্যাকসিন পাওয়া যাবে না। এদিকে কেন্দ্র এই সিদ্ধান্তে শীলমোহর দেওয়ার পরেই প্রশ্ন উঠতে শুরু করে ভ্যাকসিনের ঘাটতির কারণেই কি দু’টি ডোজের মধ্যে ফারাক বাড়িয়ে পরিস্থিতি সামাল দিতে চাইছে কেন্দ্র?

তবে সেই অভিযোগ উড়িয়ে বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান এন কে অরোরা গতকাল জানান “সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিতেই কোভিশিল্ড-এর দু’টি ডোজের মধ্যে ফারাক বাড়ানো হয়েছে। এর সঙ্গে টিকার ঘাটতির কোনও সম্পর্ক নেই। বৈজ্ঞানিক তথ্যেই দেখা গিয়েছে, কোভিশিল্ডের দু’টি ডোজের মধ্যে ফারাক তিন মাসের বেশি হলে তার কার্যকরিতে দাঁড়ায় ৬৫ থেকে ৮৮ শতাংশ।” তিনি আরও জানান প্রাথমিক ভাবে কিছু কিছু বৈজ্ঞানিক বিশ্লেষণে দু’টি ডোজের মধ্যে ৪৪ সপ্তাহ তফাতের কথা বলা হয়েছিল। কানাডায় তা চার মাস করা হয়েছে। টীকার অভাব ঢাকতেই এই সময়বৃদ্ধির অভিযোগের বিরুদ্ধে তিনি জানান দু’টি ভ্যাকসিনের ডোজের মধ্যে তফাত এক মাস বৃদ্ধি করলে খুব বেশি হলে ৬ থেকে ৮ কোটি ভ্যাকসিনের ডোজ বাড়তি হাতে থাকবে। ফলে তাতে বর্তমান পরিস্থিতির তুলনায় তা খুব একটা বদলাবে না।

কেন্দ্রের নির্দেশ মেনেই রাজ্যে এবার ১২ সপ্তাহ পর কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ। তবে তিনি একই সঙ্গে আশ্বস্ত করেছেন, এক মাসের ব্যবধানে প্রথমে যাঁরা কোভিশিল্ড-এর দু’টি ভ্যাকসিনের ডোজ নিয়েছেন, তাঁদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। তাঁদের শরীরেও এই ভ্যাকসিন যথেষ্ট ভাল ভাবে অ্যান্টিবডি তৈরির কাজ করবে। তাই আগামীকাল থেকেই গোটা দেশের মত রাজ্যেও ১২ সপ্তাহ পরেই দেওয়া হবে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর