অবশেষে CBI জেরার মুখে রিয়া, সকাল ১০টা থেকে চলছে জেরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সুশান্ত মৃত্যু মামলায় আইনের চোখে দোষীসাব্যস্ত হওয়ার আগেই নেটজনতার কাঠগড়ায় তিনি মূল অভিযুক্ত, তিনি সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী।  এহেন রিয়া শুক্রবার সকাল হতেই সিবিআইয়ের তলব মাফিক পৌঁছে গেলেন মুম্বইয়ের ডিআরডিও গেস্ট হাউজে।

আরও পড়ুনঃ তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন। ভিন্ন দুটি সভায় বক্তা অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়।

সকাল দশটা নাগাদ নিজের বাড়ি থেকে বেরোন রিয়া। এরপর সোজা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ডেরায়। যে গেস্ট হাউজে গোয়েন্দা আধিকারিকরা রয়েছেন তদন্তের জন্য। গতকাল অর্থাৎ বৃহস্পতিবারই ভাই সৌহিক চক্রবর্তীকে ১৪ ঘণ্টা ধরে ম্যারাথন জেরা করেছে সিবিআই গোয়েন্দা আধিকারিকরা।

 সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গত ২০ অগাস্ট থেকে সুশান্ত মামলার তদন্ত শুরু করে সিবিআই-এর বিশেষ তদন্তকারী দল। তার পর শৌভিক সহ সুশান্ত ঘনিষ্ঠ বেশ কয়েকজনকে ডেকে জেরা করলেও এই প্রথম রিয়াকে ডেকে পাঠানো হল। ইতিমধ্যেই রিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

সূত্র থেকে জানা গেছে, সিবিআই-এর টিমের সুপারিনটেনডেন্ট নুপূর প্রসাদ জেরা করবেন রিয়াকে। সুপ্রিম কোর্টের নিদানের আট দিন আগেই মুম্বইয়ে পৌঁছেছিল সিবিআই-টিমের ১৫ সদস্য। তখন থেকেই সকলেই মনে একটাই প্রশ্ন প্রয়াত অভিনেতার মূল অভিযুক্ত রিয়াকে কবে ডাকবে সিবিআই। সাত দিন যেতে না যেতে সিবিআই-এর মুখোমুখি রিয়া। 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন