উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বিক্ষোভে উত্তাল বাংলা! ফের নতুন নির্দেশিকা নবান্নের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বিক্ষোভে উত্তাল বাংলা! উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবার পর থেকেই রাজ্যজুড়ে বিভিন্ন স্কুলে চলছে বিক্ষোভ। উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার পর দেখা যায় কিছু সংখ্যক ছাত্র-ছাত্রী কে ফেল করানো হয়েছে।

আরও পড়ুনঃ টিকার আকাল কিছুটা কমিয়ে আজ দেড় লক্ষ কোভ্যাক্সিন হাতে পেল স্বাস্থ্য দপ্তর

আর তা নিয়েই উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের বিভিন্ন স্কুল। ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের অভিযোগ পরীক্ষা না নিয়ে কিভাবে ফেল করানো হলো। এই ঘটনা যখন চলতে থাকে রাজ্যজুড়ে অবশেষে হস্তক্ষেপ করে নবান্ন। গত শনিবার জরুরি বৈঠকে মুখ্যসচিব ডেকে পাঠান উচ্চমাধ্যমিক সংসদের সভাপতি মহুয়া দাস কে।

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বিক্ষোভে উত্তাল বাংলা!
উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বিক্ষোভে উত্তাল বাংলা!

তিনি জানতে চান পরীক্ষা না দিয়েও কেন ফেল করানো। কিসের উপর ভিত্তি করে এই সমস্ত ছাত্র-ছাত্রীদের ফেল করানো হয়েছে। কয়েক ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের জানানো হয় খুব শীঘ্রই এই বিষয়টি খতিয়ে দেখা হবে এবং সমস্যার সমাধান করা হবে। কিন্তু আজ সোমবারেও রাজ্যের বিভিন্ন স্কুলে চলতে থাকে বিক্ষোভ এমনকি ভাংচুরের মতো ঘটনাও ঘটেছে।

তাই ফের একবার এই ঘটনায় হস্তক্ষেপ করল নবান্ন। নবান্ন থেকে যে জরুরি নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের বিভিন্ন জেলা শাসকদের সেই নির্দেশিকাতে জানানো হয়েছে স্কুলের কেন বিক্ষোভ চলছে তা প্রথমে শুনতে হবে। প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে সমাধান করতে হবে।

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বিক্ষোভে উত্তাল বাংলা! ফের নতুন নির্দেশিকা নবান্নের

এছাড়া কি ঘটনা ঘটছে তা সংসদ কে জানাতে হবে সঙ্গে সঙ্গে। শিক্ষা সচিব সহ জেলা শাসকদের মুখ্যসচিব কড়া বার্তা দিয়ে জানিয়েছেন সমস্ত কিছু শুনে ব্যবস্থা নিতে হবে, আর তা করতে হবে ৩১ শে জুলাই এর মধ্যেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত