টিকার আকাল কিছুটা কমিয়ে আজ দেড় লক্ষ কোভ্যাক্সিন হাতে পেল স্বাস্থ্য দপ্তর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টিকার আকাল কিছুটা কমিয়ে আজ দেড় লক্ষ কোভ্যাক্সিন হাতে পেল স্বাস্থ্য দপ্তর। রাজ্যে চলছে করোনা টিকার আকাল। টিকার অভাবে বিশেষ করে কোভ্যাক্সিনের অভাবে দ্বিতীয় ডোজ নিয়ে রাজ্য এবং কলকাতাবাসীর মাথায় হাত পড়ে ছিল। কারণ স্বাস্থ্য দপ্তর জানিয়ে দিয়েছিল টিকা নেই ।

আরও পড়ুনঃ চাকরি দেওয়ার নামে ৪০ লক্ষ টাকা প্রতারণা, রাজ্যে গ্রেপ্তার আরও এক ভুয়ো CBI আধিকারিক!

ফলে যারা কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নেবেন তারা কীভাবে কোথায় নেবেন তা নিয়ে তৈরি হয়েছিল সমস্যা। এবার সেই সমস্যা কিছুটা কাটবে বলে মনে হচ্ছে, কারণ আজ সোমবার দেড় লক্ষ কোভ্যাক্সিন হাতে পেল স্বাস্থ্য দপ্তর।

গত সপ্তাহে রাজ্যে প্রায় দেড় লক্ষ ভ্যাকসিন প্রয়োজন ছিল শুধু কলকাতার দরকার ছিল ৭৫ হাজার কিন্তু চলতি মাসে দু’দফায় প্রায় আড়াই লক্ষ ভ্যাকসিন আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়।

 টিকার আকাল কিছুটা কমিয়ে আজ দেড় লক্ষ কোভ্যাক্সিন হাতে পেল স্বাস্থ্য দপ্তর

আর এই কারনেই রাজ্যজুড়ে দেখা দেয় টিকার আকাল। যদিও আজ যে পরিমাণ টিকা এসেছে তাতে হয়তো সাময়িক সংকট মিটবে বলে মনে করছে স্বাস্থ্য দপ্তর। বিভিন্ন জেলায় ভ্যাকসিন এর অভাব মেটাতে সোমবারই জেলায় জেলায় টিকা বিতরণ শুরু করার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য দপ্তরের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত