নজরবন্দি ব্যুরোঃ চাকরি দেওয়ার নামে ৪০ লক্ষ টাকা প্রতারণা করে গ্রেফতার হলেন আরও এক ভুয়ো সিবিআই আধিকারিক। এদিন নোয়াপাড়া থেকে গ্রেপ্তার করা হয় এই প্রতারক কে। শিয়ালদহ আদালতের আইনজীবী বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ইন্দিরা চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে কৃশানু মণ্ডল নামে ওই যুবক কে।
আরও পড়ুনঃ পর্ন কান্ড ফের তলব শিল্পাকে, ফোন “ক্লোন” করতে চান গোয়েন্দারা


ঘটনার সূত্রপাত ২০১৬ সালে। একটি জমি রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে শিয়ালদহ আদালতের আইনজীবী বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের কাছে যান কৃশানু মণ্ডল নামে ওই যুবক। এরপর শুরু হয় ঘনিষ্ঠতা। ক্রমেই কৃশানু ঘনিষ্ঠ হয়ে ওঠেন বিশ্বজিৎ এর পরিবারের। শুরু হয় বাড়িতে যাতায়াত। বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ইন্দিরা চট্টোপাধ্যায়ের সাথে তৈরি হয় সুসম্পর্ক।
চাকরি দেওয়ার নামে ৪০ লক্ষ টাকা প্রতারণা, রাজ্যে গ্রেপ্তার আরও এক ভুয়ো CBI আধিকারিক!
আইনজীবী বিশ্বজিৎ এবং তাঁর স্ত্রীকে কৃশানু নিজের পরিচয় দেন সিবিআই আধিকারিক হিসেবে। দেখান নিজের পরিচয় পত্রও। আলাপ বাড়তে বাড়তে আচমকাই বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ইন্দিরা চট্টোপাধ্যায়ের সিবিআই তে চাকরি করার ইচ্ছা জন্মায়। তাঁরা দুজনেই কৃশানু কে ধরেন যাতে তাঁদের চাকরি হয়ে যায়। সুযোগ চলে আযে ভুয়ো সিবিআই আধিকারিকের কাছে।


চাকরি দেওয়ার নামে ৪০ লক্ষ টাকা প্রতারণা করে ধৃত কৃশানু। বছর গড়ায় কিন্তু চাকরি আর হয় না। ক্রমে সন্দেহ জন্মায় আইনজীবী দম্পতির। পুলিশের দ্বারস্থ হন তাঁরা। বরাহনগর থানায় লিখিতভাবে অভিযোগ জানান দম্পতি। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। আজ বাগুইহাটি রঘুনাথপুরের বাসিন্দা কৃশানু মন্ডল কে এদিন গ্রেফতার করা হয় নোয়াপাড়া থেকে।
চাকরি দেওয়ার নামে ৪০ লক্ষ টাকা প্রতারণা কাণ্ডের নায়ক কৃশানু মন্ডলের কাছ থেকে জাল নথি, ভুয়ো পরিচয়পত্র বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার অভিযুক্তকে বারাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছে।








