পর্ন কান্ড ফের তলব শিল্পাকে, ফোন “ক্লোন” করতে চান গোয়েন্দারা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পর্ন কান্ড ফের তলব শিল্পাকে, মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার সূত্রে জানা গিয়েছে আবার পর্ন-কাণ্ডে ফের পুলিশের মুখোমুখি হতে পারেন অভিনেত্রী শিল্পা শেট্টি। বর্তমানে রাজ কুন্দ্রার স্ত্রীর ফোনের ক্লোনিং করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর ফলে শিল্পার ফোনের সব তথ্য চলে আসবে তদন্তকারীদের হাতে।

আরও পড়ুনঃ রাজ কুন্দ্রার পর্ন ছবি তৈরী নিয়ে ছিল মেগা প্ল্যান, উঠে এলো তথ্য

শিল্পার ফোনে কোনও গোপন নথি রয়েছে কি না, কিংবা তাঁর ফোন থেকে গত কয়েক মাসে কোন কোন তথ্য মুছে ফেলা হয়েছে, তা-ও তদন্ত করে দেখা হবে। রাজ এবং শিল্পা দুজনই যে সন্দেহ তালিকায় সহজে ছাড়তে চাইছেন না, তা স্পষ্ট গোয়েন্দাদের বক্তব্য থেকে। শুক্রবার শিল্পাকে জেরা করার সময় তিনি জানান রাজের অ্যাপ ‘হটশটস’-এ কী ধরনের ভিডিয়ো প্রকাশ পেত, সেই বিষয়ে অবগত ছিলেন না এবং মুম্বই পুলিশ জানিয়েছিল, শিল্পা তাঁর স্বামীকে নির্দোষ বলে দাবী করেন।

shilpa 2 1

পর্ন কান্ড ফের তলব শিল্পাকে, পুলিশ এদিন প্রায় ছয় ঘন্টা জেরা করে তাকে। তিনি বলেছিলেন, সেই অ্যাপের সঙ্গে তাঁর কোনও যোগসূত্র নেই। স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে তার দাবী যৌন উদ্দীপক ছবি এবং পর্নের মধ্যে পার্থক্য রয়েছে। রাজ পর্ন বানাতেন না বলেই দাবি করেন শিল্পা। মুম্বই পুলিশ জানিয়েছিল, শিল্পা তাঁর স্বামীকে নির্দোষ বলে চিহ্নিত করেন শুক্রবার।

পর্ন কান্ড ফের তলব শিল্পাকে, ফোন “ক্লোন” করতে চান গোয়েন্দারা

মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা ইতিমধ্যেই রাজ এবং শিল্পার বাড়িতে দু’বার তল্লাশি চালিয়েছে। পর্ন কান্ড ফের তলব শিল্পাকে, তাঁদের বাড়িতে পাওয়া গিয়েছে একটি গুপ্ত আলমারি। যেখানে নতুন কিছু চিত্রনাট্য পাওয়া গিয়েছে। তদন্তকারীদের দাবি, সেখান থেকে বেশ কিছু ছবি ও ভিডিয়ো উদ্ধার করা হয়েছে । তাঁদের সন্দেহ, রাজ ধরা পড়ার পরও তাঁর সংস্থা পর্ন ছবি বানানোর প্রক্রিয়া জারি রেখেছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন