পর্ন কাণ্ডে এবার জেরার মুখে শিল্পা শেট্টি!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পর্ন কাণ্ডে এবার জেরার মুখে শিল্পা শেট্টি! পর্ন ছবি তৈরির অভিযোগে গ্রেফতার হয়ে পুলিশ হেফাজতে রয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। এ বার তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন শিল্পা শেট্টিও।

আরও পড়ুনঃ নিয়ন্ত্রণে থাকলেও উদ্বেগ যাচ্ছে না, কিছুটা বাড়ল রাজ্যের করোনা সংক্রমণ

সূত্রের খবর, শুক্রবার মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার অফিসাররা গোটা বিষয় নিয়ে শিল্পাকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বয়ান রেকর্ড করেন। সূত্রের খবর, পুলিশ এটাই জানতে চেয়েছে, তাঁর স্বামী রাজের পর্ন ছবি তৈরির ব্যবসার বিষয়ে তিনি কতটা জানতেন?এই নিয়ে শিল্পা কী বলেছেন, তা অবশ্য জানা যায়নি।

পর্ন কাণ্ডে এবার জেরার মুখে শিল্পা শেট্টি!
পর্ন কাণ্ডে এবার জেরার মুখে শিল্পা শেট্টি!

রাজ কুন্দ্রার পর্ন ছবি তৈরির ব্যবসায়ে অবশ্য সরাসরি শিল্পার কোনও যোগ মেলেনি। তবে বিষয়টি এখনও তদন্ত করে দেখছে পুলিশ। গতকাল সোশ্যাল মিডিয়ায় স্বামী রাজ কুন্দ্রার পর্ন কাণ্ডে গ্রেফতার হওয়া পর প্রথমবার মুখ খুলেছিলেন অভিনেত্রী। আর আজ তাকে জেরার মুখে পড়তে হলো মুম্বাই পুলিশের।

পর্ন কাণ্ডে এবার জেরার মুখে শিল্পা শেট্টি!

প্রসঙ্গত রাজ কুন্দ্রার বিয়ান ইন্ডাস্ট্রিজের একজন ডিরেক্টর স্ত্রী শিল্পা। যদিও এই সংস্থা নিয়ে তদন্ত হচ্ছে না। কিন্তু পুলিশ এই সংস্থা থেকে রাজের পর্ন তৈরীর যে সংস্থা সেখানে  টাকা লেনদেন হত কিনা সে বিষয়ে তদন্ত করছে।

কুন্দ্রার বিয়ান ইন্ডাস্ট্রিজের একজন ডিরেক্টর স্ত্রী শিল্পা
কুন্দ্রার বিয়ান ইন্ডাস্ট্রিজের একজন ডিরেক্টর স্ত্রী শিল্পা

রাজ কুন্দ্রা যে সংস্থার দ্বারা এই পর্ন ছবির ব্যবসা চালাতেন সেই সংস্থার নাম কারনিন।  জানা গিয়েছে এই সংস্থার হাতে ছিল ছিল ‘হটশটস’  অ্যাপ এর মালিকানা আর এই  অ্যাপের মাধ্যমেই রাজ ছবিগুলি দেখাতেন।  উল্লেখ্য এই ঘটনায় জামিন পাননি রাজ কুন্দ্রা।  আগামী ২৭ শে জুলাই পর্যন্ত শিল্পার স্বামী রাজ কুন্দ্রা কে জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন