নজরবন্দি ব্যুরোঃ নিয়ন্ত্রণে থাকলেও উদ্বেগ যাচ্ছে না। রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুর রেখচিত্র আগের দিনের তুলনায় আরও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪২ জন আর প্রাণ হারিয়েছেন ১৬ জন।
আরও পড়ুনঃ উচ্চপ্রাথমিক নিয়ে তদন্ত করুক CBI বা CID, মামলা দায়ের হল হাইকোর্টে


সংক্রমণে শিখরে দার্জিলিং জেলা। সেখানে আক্রান্ত ৯২। তার পরই উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত ৮৭। কলকাতায় আক্রান্ত ৫৭। সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৫.২২ লক্ষ। এদিন কলকাতায় কোনও মৃত্যু হয়নি।

হুগলিতে ৪ জন, উত্তর ২৪ পরগনায় ৩ জন ও দক্ষিণ ২৪ পরগনায় ২ জনের মৃত্যু হয়েছে করোনাতে। সব মিলিয়ে রাজ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮,০৫৬।গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৯৪২ জন। মোট করোনা মুক্ত হলেন ১৪ লক্ষ ৯১ হাজার ৯৫৮ জন।
নিয়ন্ত্রণে থাকলেও উদ্বেগ যাচ্ছে না, কিছুটা বাড়ল রাজ্যের করোনা সংক্রমণ
সুস্থতার রেট হয়েছে ৯৮.০২ শতাংশ।পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ১ কোটি ৫৩ লক্ষ ৭৬ হাজার ৩৬১। ১২৮টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৭০৮৪৮।



এদিন টেস্টিং হয়েছে ৪৮৮৪৩ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে এদিন করোনা সক্রিয়ের হার ১.৭২ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।







