উচ্চপ্রাথমিক নিয়ে তদন্ত করুক CBI বা CID, মামলা দায়ের হল হাইকোর্টে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উচ্চপ্রাথমিক নিয়ে তদন্ত করুক CBI বা CID, এবার সেই দাবিতে জনস্বার্থে মামলা দায়ের করলেন এক ব্যাক্তি। দীর্ঘদিন ধরে চাকরির আশায় দিন গুনছনে বহু মানুষ। দিন কয়েক আগেই এসএসসি দ্বারা প্রকাশ করা প্রার্থী তালিকায় স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। কয়েকদিনের ভেতরেই আদালতের নির্দেশ অনুযায়ী প্রার্থীদের নাম প্রাপ্ত নাম্বার সহ এসএসসি’র তরফে প্রকাশ করা হয় আরও একটি তালিকা।

আরও পড়ুনঃ শান্তনুকে সাসপেন্ড, পাল্টা চালে অশ্বিনীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়ার

সেখানে যাঁদের নাম ওঠেনি তাদেরও নিজেদের ডকুমেন্ট নিয়ে আসার কথা বলা হয়েছিল। তার পরেও ওই মেধাতালিকা নিয়ে মামলা দায়ের করেছিলেন কিছু মানুষ। তবে সেবারের মতো নিয়োগে গ্রিণ সিগন্যাল দিয়েছিল আদালত। সেই মতো হাজার হাজার চাকরী প্রার্থী দীর্ঘ দিনের অপেক্ষার অবসানে যাচ্ছিলেন ইন্টারভিউ দিতে।

উচ্চপ্রাথমিক নিয়ে তদন্ত করুক CBI বা CID, মামালা গেল কলকাতা হাইকোর্টে।

ইন্টারভিউর দিনেই নিয়োগে স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। জানানো হয়েছিল তালিকায় অস্বচ্ছতা আছে। সেই কারণেই ইন্টারভিউ হলেও এখনই নিয়োগ করা যাবে না কাউকে। ইন্টারভিউর পর নাম্বার দিয়ে তৈরি করতে হবে পৃথক তালিকা এবং তা ফের জমা দিতে হবে।

হাজার জটিলতা নিয়ে বারবার আটকে যাচ্ছে হাজার হাজার প্রার্থীর স্বপ্ন। তার মধ্যেই ফের উলুবেড়িয়ার সুব্রত মন্ডল নামে এক জনৈক ব্যাক্তি নিয়োগের অনিয়মে CID বা CBI তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থে মামলা দায়ের করেছেন উচ্চ আদালতে।

একই সঙ্গে তিনি দাবি জানিয়েছেন সেন্টার স্কুল সার্ভিস কমিশনের কমিশনের পর্টাল চালু এবং সার্ভার আনলক করে ডেটাবেস ব্যবহার করার অউমতি দিক কেন্দ্র। এই মামলা শিক্ষক নিয়োগে কতটা প্রভাব ফেলে তাই এখন দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর